বড়কুলে জোড়া খুনের মামলায় প্রধান আসামি সোহাগ’সহ মোট গ্রেফতার ১৩

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২২, ২০২৩ | ৯:৪২
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নে পৌঢ় দম্পতি উত্তম বর্মণ ও কাজলী রানী বর্মণকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. সোহাগ হোসেন’সহ ১৩ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার বিকেলে আটককৃত প্রধান আসামি মো. সোহাগ হোসেন ও মিজানুর রহমানকে নিয়ে ঘটনার দিন যেখানে যেখানে তাদের অবস্থান ছিল ও ঘটনাস্থল’সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ, ওসি তদন্ত নজরুল ইসলাম, উপ-পরিদর্শক ইউনুস মিয়া, নাজিম উদ্দীন, আব্দুর রহমান, সুফল সিংহ’সহ একাধিক ফোর্স।

সেখান থেকে হত্যাকান্ডের তাদের বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়। পুলিশ জানায়, পৌঢ় দম্পতি হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে আটক করা হ’য়েছে।

বিজ্ঞাপন

আটককৃতরা হচ্ছে বড়কুল এলাকার এন্নাতলীর মো. সোহাগ হোসেন। এছাড়া মিজানুর রহমান, বাবুল, মাসুদ, রাশেদ (২৭) রাকিব(২৩), আলমাছ(৪৫), দিদার, মাসুদ, শ্যামল, হারেছ, আলামিন ও ফয়সাল। তারা উত্তর রায়চোঁ, দক্ষিণ রায়চোঁ, উত্তর বড়কুল ও টোরাগড় দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।

৭ সেপ্টেম্বর হাজীগঞ্জের বড়কুল এলাকায় এক পৌঢ় দম্পতি উত্তম বর্মণ ও তার স্ত্রী কাজলী রানী বর্মণকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

এ ঘটনায় পৌঢ় দম্পতির মেয়ে রিনা রানী বর্মণ একটি হত্যা মামলা দায়ের করেন। হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ জানান, ১৩ জনের মধ্যে ১০ জনকে আদালদের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকী তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে। এর মধ্যে গতকাল সোহাগ হত্যাকান্ডের বর্ণনা র‌্যাবের কাছে তুলে ধরেছে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা