হাজীগঞ্জে চুরি করতে গিয়ে দম্পতি হত্যা, ঢাকায় সোহাগ গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২১, ২০২৩ | ১০:৫২
Link Copied Successfully!

বাড়িতে ঢুকে চুরি করতে গিয়ে দেখে ফেলায় স্বামী-স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় মো. সোহাগ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এ তথ্য জানান র্যাব-১০ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি এম ফখরুল হাসান।  সোহাগের বাড়ী হাজীগঞ্জ উপজেলার বড়কুল ইউনিয়নের এন্নাতলী গ্রামে।

তিনি বলেন, ৭ সেপ্টেম্বর চাঁদপুরের হাজীগঞ্জের বড়কুল এলাকায় এক পৌঢ় দম্পতি রাতের খাবার খেলে ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পরেন। পরের দিন সকালে স্থানীয়রা ঘরের ভেতরে কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে প্রবেশ করেন। পরে ঘরে দম্পতির মরদেহ দেখার পর পুলিশকে খবর দেন তারা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ঘটনায় পৌঢ় দম্পতির মেয়ে রিনা রানী বর্মণের মামলায় বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে মো. সোহাগকে গ্রেফতার করে র্যাব। এসময় তার কাছ থেকে একটি মোবাইল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র্যাব জানায়, সোহাগ উক্ত ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তিনি একটি চোর চক্রের সদস্য। তারা ৭ সেপ্টেম্বর রাতে ওই দম্পতি ঘুমিয়ে থাকাবস্থায় চুরির উদ্দেশ্যে ঘরের জানালা ভেঙে প্রবেশ করে। চুরির একপর্যায়ে দম্পতি সজাগ হয়ে যায় এবং তাদের চিনে ফেলে। এসময় তারা চিৎকার করার চেষ্টা করলে গ্রেফতার আসামি সোহাগ ও তার সহযোগীরা মিলে দম্পতির হাত-পা, চোখ বেঁধে বালিশ চাঁপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে। একই সঙ্গে ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা