পৃথক সড়ক দুর্ঘটনায় মতলবের ৩ জন নিহত

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ সেপ্টেম্বর ১৭, ২০২৩ | ১১:০৬
Link Copied Successfully!
পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো মতলবের ৩টি তাজা প্রাণ। গুরুতর আহত হয়েছেন ৫ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক।
গত ১৬ অক্টোবর সন্ধ্যায় মতলব দক্ষিণ থেকে মোটরসাইকেল এসে মতলব উত্তরে ফরাজিকান্দি ইউনিয়নের চর মাছুয়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আশিক মিয়াজী (১৭) কে মৃত ঘোষণা করেন। সে মতলব দক্ষিন উপজেলার পাইল পাড়া এলাকার জাহাঙ্গীর মিয়াজীর ছেলে। এ ঘটনায় মোটরসাইকেল থাকা আরহী মো.নেছার (১৬) নামের অপর এক যুবক আহত হয়েছে।
এদিকে ১৫ আগষ্ট রাত আড়াইটার দিকে সিলেট থেকে ঢাকা আসার পথে নরসিংদীর ইটা খোলা নামক স্থানে ট্রাক ও বাসের সংর্ষে মতলব উত্তর উপজেলার আরো দুই জন নিহত হন এবং ৩ জন গুরতর আহত হয়েছে।
নিহতরা হলো উপজেলার দূর্গাপুর ইউনিয়নের মুন্সীরকান্দি গ্রামের মৃত কাসেম প্রধানের ছেলে এবায়দুল হক প্রধান  (৫২) এবং তার ছেলে
মোস্তকিম (১৮)। গুরতর আহত হয়েছে ওবায়দুল হক প্রধানের স্ত্রী মুক্তা বেগম( ৪৩) তার ছেলে আশ্রাফুল (১৫) এবং মেয়ে এলমা (১০)।
ওবায়দুল হক প্রধানের পরিবার জানায়, ওবায়দুল হক, তার স্ত্রী মুক্তা বেগম, ছেলে মোস্তকিম, আশরাফুল ও এলমা সবাই সিলেট গিয়েছিল। সেখানে কাজ শেষে ফেরার পথে ১৫ অক্টোবর শুক্রবার রাত সিলেট থেকে ঢাকাগামী একটি বাসে আসার পথে প্রায় আড়াইটার সময় নরসিংদীর ইটাখোলা নামক স্থানে এলে ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওবায়দুল হক ও তার ছেলে মোস্তাকিম নিহত হয়। গুরতর আহত মুক্তা বেগম, ছেলে আশরাফুল ও মেয়ে এলমাকে ঢাকা মেডিক্যাল নিয়ে যাওয়া হয়। তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে মুক্তা বেগমের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। নিহতদের ময়না তদন্ত শেষে দাফন করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা