শেষটায় বাংলাদেশের ভারত জয়

মোহাম্মদ গোলাম রাব্বী ঢাকা, বাংলাদেশ
আপডেটঃ সেপ্টেম্বর ১৫, ২০২৩ | ১১:৪২
Link Copied Successfully!

অবিশ্বাস্য ও রোমাঞ্চকর লড়াই শেষে শেষ হাসি হাসল বাংলাদেশ। ভারতকে হারিয়ে দিল ৬ রানে। এশিয়া কাপের সুপার ফোরে এই প্রথম জয় পেল সাকিবরা।

দারুণ বোলিংয়ে নিয়মিত উইকেট নিচ্ছিল বাংলাদেশ। ক্রিজের এক প্রান্তে ব্যাটাররা আসা-যাওয়া করলেও অন্য প্রান্ত আগলে ছিলেন শাবমান গিল। অন্যদের ব্যর্থতার মাঝে ব্যাটিং দৃঢ়তা দেখিয়ে গেছেন এ ওপেনার। হাঁকিয়েছেন চমৎকার এক সেঞ্চুরি। অবশেষে তাকে ফিরিয়ে দিয়েছেন মেহেদি হাসান। ১২১ রান নিয়ে সাজঘরে ফিরেছেন তিনি। গিল ফেরায় বাংলাদেশের জয়ের স্বপ্নও হয় বড়।

বাংলাদেশের বোলারদের দাপটের মাঝেও ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে যাচ্ছিলেন শাবমান গিল। হাঁকিয়েছেন দুর্বার এক সেঞ্চুরি। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার পঞ্চম সেঞ্চুরি।

বিজ্ঞাপন

বোলিংয়ে আধিপত্য বিস্তার করে চলেছে বাংলাদেশ। তবে ক্রিজের এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং লড়াইটা চালিয়ে যাচ্ছেন শুবমান গিল। কিন্তু অন্য প্রান্তে চলছে উইকেটের আসা-যাওয়া। তারই মাঝে ভারতীয় ব্যাটিং লাইন আপে আঘাত হানলেন সাকিব আল হাসান। সূর্যকুমার যাদবকে (২৬) বোল্ড করেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। সুইংয়ে রবীন্দ্র জাদেজাকে পরাস্ত করেছেন পেসার মুস্তাফিজুর রহমান।

তানজিম সাকিবের জোড়া আঘাতের পর জ্বলে ওঠেন মেহেদী হাসান। ফিরিয়ে দেন লোকেশ রাহুলকে। পরে ঘূর্ণি জাদু দেখালেন মেহেদি হাসান মিরাজ। তারকা এ অলাউন্ডার ফেরান ইশান কিষাণকে। আউট হওয়ার আগে ৫ রানের বেশি করতে পারেননি তিনি। সব মিলিয়ে ব্যাট হাতে মাঠে এখনও চাপেই আছেন ভারতীয়রা ব্যাটাররা।

শুরুতেই দুরন্ত বোলিং শুরু করে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই উইকেট তুলে নিয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। দাপুটে বোলিংয়ে ফিরিয়ে দেন তিনি ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মাকে। পরে নিজের দ্বিতীয় ওভারেও পেলেন আরও একটি উইকেট। অভিষিক্ত তানজিম এবার বোল্ড করেছেন আরেক অভিষিক্ত ক্রিকেটার তিলক ভার্মাকে।

বিজ্ঞাপন

৫৯ রানে চার টপ-অর্ডার ব্যাটার সাজঘরে ফেরার পর শঙ্কা জেগেছিল লড়াই করার মতো সংগ্রহ দাঁড় করাতে পারবে তো বাংলাদেশ। সেই শঙ্কা দূর করে পুরো ৫০ ওভার ব্যাট করেছে বাংলাদেশ। সাকিবের ৮০, হৃদয়ের ৫৪, শেষ দিকে নাসুমের ৪৪ ও মাহেদীর অপরাজিত ২৯ রানে ভর করে ভারতকে ২৬৬ রানের টার্গেট ছুড়েছে বাংলাদেশ।

এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে এদিন আগে ব্যাট করতে নেমে পাওয়ার প্লের আগেই তিন উইকেট হারায় বাংলাদেশ। সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তামিম, লিটন ও বিজয়। ধাক্কা সামলাতে এসে মিরাজকেও হারান সাকিব। এরপর লড়ছিলেন তাওহীদ হৃদয়কে নিয়ে। পঞ্চম উইকেট জুটিতে গড়েছিলেন ১০১ রানের পার্টনারশিপ। তিনি নিজেও ছিলেন সেঞ্চুরির পথে। এরপর হঠাৎ শার্দুল ঠাকুরের বলে ৮০ রানে সাজঘরে ফিরতে হয় তাকে। উইকেটে এসেই লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরে যান শামীমও।

ফের শঙ্কা জাগে দুশ পেরোনো নিয়ে। অবশ্য সেই শঙ্কা দূর করেছেন নাসুম ও মাহেদী। দুজনে ভারতীয় বোলারদের ওপর চড়াও হলে লড়াই করার মতো পুঁজি পায় বাংলাদেশ। হৃদয় ৮১ বলে ৫৪ রানে আউট হওয়ার পর ৪৫ বলে ৪৪ রান করেন নাসুম। পরে শেষ টানেন মাহেদী। অভিষিক্ত সাকিবকে নিয়ে ইনিংস শেষ করে আসেন মাহেদী। তার ব্যাট থেকে আসে ২৩ বলে ২৯ রান। তরুণ সাকিব অপরাজিত থাকেন ৮ বলে ১৪ রানে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন আদালতের রায় পেয়েও নিজ জায়গায় থাকতে পারছেন না শাহনাজ ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে ফসল ও ইটভাটার ক্ষতি, স্থবির জনজীবন চাঁদপুরে আবারও বাড়ছে হাম আক্রান্ত শিশু, ফ্লোরেই চলছে চিকিৎসা