চাঁদপুরে করোনা আক্রান্ত মোট ৭৬ জন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ১৮, ২০২০ | ১১:০৫
Link Copied Successfully!

চাঁদপুরে করোনা পরীক্ষার আর ৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে ৪জনের রিপোর্ট ঢাকা থেকে এবং ১ জনের রিপোর্ট কুমিল্লা থেকে এসেছে। এই নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬জন। আর মৃত্যুর পর একজনের পজিটিভ রিপোর্ট এসেছে । তাই পূর্বের ৪জনসহ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫জনে।

সোমাবর চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

সিভিল সার্জন ডাঃ মো. সাখাওয়াত উল্লাহ বলেন, ঢাকা থেকে রিপোর্ট এসেছে ১০ জনের। এর মধ্যে ৪ জনের পজিটিভ, ৬জনের নেগেটিভ। আর ১জন নমুনা দিয়েছেন কুমিল্লায়। তার রিপোর্টও পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরের ২ জন, ফরিদগঞ্জের ২জন এবং শাহরাস্তির ১জন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ফরিদগঞ্জের আক্রান্ত ব্যাক্তি শাহ আলম পাটওয়ারী (৬৫)। তিনি গত বৃহস্পতিবার করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরে আজকে রিপোর্ট আসার পরে জানাগেছে তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

এই পর্যন্ত চাঁদপুর জেলায় করোনা নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রিপোর্ট পাঠানো হয়েছে ১১২৮জনের। রিপোর্ট এসেছে ৯৬৮ জনের। অপেক্ষমান রয়েছে ১৬০ জনের।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা