হারবাল কোম্পানির ৪ শ্রমিককে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৪, ২০২৩ | ১১:১০
Link Copied Successfully!

কচুয়া উপজেলার খিড্ডা এলাকায় উৎপাদন কর্মকর্তা এবং মাননিয়ন্ত্রণ কর্মকর্তার উপস্থিতি ছাড়া ওষুধ উৎপাদন করার কারণে হারবাল (ইউনানী) কোম্পানির ৪ শ্রমিককে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন তেতৈয়া এলাকার খিড্ডা মেসার্স হেলমো ফার্মাসিউটিক্যালস (ইউনানী) ইন্ডাষ্ট্রি নামে প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোছাম্মৎ ফোয়ারা ইয়াছমিন।

বিজ্ঞাপন

ফোয়ারা ইয়াছমিন জানান, আজ কুচয়া উপজেলা প্রশাসন ও চাঁদপুর জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তর এর সমন্বয়ে ওই ওষুধ উৎপাদন প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় উৎপাদন কর্মকর্তা এবং মাননিয়ন্ত্রণ কর্মকর্তার উপস্থিতি ব্যতীত ৪ জন মহিলা শ্রমিক দ্বারা ঔষধ উৎপাদন করার দায়ে ৪ ব্যক্তির প্রত্যেককে ৫০০০ টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

জানাগেছে, হেলমো ফার্মাসিউটিক্যালস (ইউনানী) ইন্ডাষ্টি নামে প্রতিষ্ঠানের মালিক মো. মোবারক হোসেন। তিনি ঢাকায় থাকেন।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা