
হাজীগঞ্জে ১৬টি পরিবারকে উচ্ছেদের পর সহায়তা


চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার নাটেহারা গ্রামে দীর্ঘ ৫২ বছর অন্যের জমিতে বসবাস করা ১৬ পরিবারকে আদালতের নির্দেশে উচ্ছেদ করেছে প্রশাসন। আজ বৃহস্পতিবার বিকেলে এসব পরিবারের পাশে ঘর করার সরঞ্জানসহ শুকনো খাবার ও আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে আসেন।
হাজীগঞ্জ উপজেলা সূত্রে জানা গেছে, ১৯৭১সাল থেকে উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহারা গ্রামের সুবহান গাজী ২ একর ৪৫ শতাংশ জমি ১৬পরিবার দখলে করে নিয়ে বসবাস করে আসছিলেন। পরবর্তীতে তার আওলাদগণ এই সম্পত্তি বুঝে পেতে গেলো ২০১৪ সালে চাঁদপুরের আদালতে মামলা দায়ের করেন। ২০১৯ সালে সেই মামলার রায় সুবহান গাজীর পক্ষে আসে।
২৮ আগস্ট দুপুরে হাজীগঞ্জ উপজেলা প্রশাসন আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযান চালালে সেই জমি থেকে ১৬ পরিবারের ৩২জন সদস্য নারী পরুষ ও শিশু সবাই আশে পাশের বিভিন্ন বাড়ি ও মসজিদে আশ্রয় নেয়। তাদের মানবেতর জীবনের খবর পেয়ে জেলা প্রশাসন থেকে তাদের মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন।


এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম পরিবারের সদস্যদের খুঁজে খুঁজে বের করে দেখা করার পর প্রশাসনের পক্ষ থেকে ঘর করার জন্য প্রতিটি পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা ও ৩০ কেজি চাউল, তেল, লবণ, চিনি, আলু, শিশু খাদ্য প্রদান করেন। এরা হলেন মো.আনোয়ার হোসেন, মো.আমির হোসেন, মো.ফারুক হোসেন, মো.মহসিন, মো.আলন, মো.শরীফ, মো.ইসমাইল, মো.জামাল, মো.কামাল, মো.খোরশেদ, মো.রনজন গাজী, মো.সাদ্দাম, মো. আ.লতিফ, মো.আব্দুল মান্নান, মো.মফিজ ও মো. ফারুক।



























