বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিযুক্ত বিলবোর্ড ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২৬, ২০২৩ | ৮:১৮
Link Copied Successfully!
মতলব উত্তরে বঙ্গুবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিযুক্ত বিলবোর্ড ছিড়ে ফেলেছে দূর্বৃত্তরা। গত ২৫ আগষ্ট শুক্রবার রাতের আধারে উপজেলার বিভিন্ন স্থানে সাঠানো ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলেছে দূর্বৃত্তরা। এই ফেষ্টুন চাঁদপুর -২ আসনের সাংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড.নুরুল আমিন রুহুল এমপির কর্মী সর্মথিতরা সাঁটিয়েছে। এতে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সচিব ওয়াজেদ জয়, আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ছবিযুক্ত ছিল। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।
চাঁদপুর -২আসনের বর্তমান সংসদ সদস্য ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে সরকারের বিভিন্ন উন্নয়ন সম্বলিত বিলবোর্ড উপজেলার বিভিন্ন স্থানে প্রদর্শন করেন এ্যাড. নুরুল আমিন রুহুল এমপির কর্মী-সমর্থকরা।
এই ঘটনায় উপজেলা জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে নেতাকর্মী ও সাধারণ মানুষদের মাঝে চলছে  ব্যাপক সমালোচনা।
নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, রাজনীতির নামে অপরাজনীতি করা ঠিক না।
কিন্তু কারো জনপ্রিয়তা দেখে, তার বিলবোর্ড ফেস্টুন ছিঁড়ে ফেলবে, এটা রাজনীতির আওতায় পড়ে না।
স্থানীয় নেতা কর্মীরা জানান, আওয়মীলীগের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধাশীল হয়েই ব্যানার ফেস্টুন সাটায়।  কিন্তু সেটা অনেকে পছন্দ নাও করতে পারেন। তাই বলে এভাবে শেখ মজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি ছিড়ে ফেলবে ফেলে দিবে? এটা রাজনীতির মধ্যে পরে না। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে সর্বস্তরের জনতা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা