হাজীগঞ্জ পৌরসভার স্বর্ণকলি সপ্রাবির সভাপতি হলেন সাংবাদিক হাবীব

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২৬, ২০২৩ | ৮:১০
Link Copied Successfully!

হাজীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড টোরাগড় গ্রামের স্বর্ণকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হয়েছেন সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকল্পে প্রধান শিক্ষক মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত সকল সদস্যের সম্মতিক্রমে তিনি সভাপতি নির্বাচিত হন।

কমিটির অপর সদস্যরা হলেন, পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী মো. কবির হোসেন কাজী, মো. আবুল হাসেম ও মহিউদ্দিন মো. নাজমুস শাহাদাত, উম্মে ফারজানা, রাশেদা আক্তার, সানজিদা খানম, মো. মহিন উদ্দিন, জুয়েল রানা, রৌশন আরা খানম ও প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল (সদস্য সচিব)।
এদিকে স্বর্ণকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় চাঁদপুর-৫ নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম, উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন, পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন মোহাম্মদ হাবীব উল্যাহ্।
একই সময়ে বিদ্যালয়ের শিক, শিকিা, বিদ্যোৎসাহী সদস্য, দাতা ও অভিভাবক প্রতিনিধিসহ এলাকাবাসীকে কৃতজ্ঞতা চিত্তে অভিনন্দন জানিয়েছেন মোহাম্মদ হাবীব উল্যাহ্। শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে কাজ করবেন উল্লেখ করে তিনি তাঁর দায়িত্ব পালনকালীন সময়ে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, নব-নির্বাচিত সভাপতি মোহাম্মদ হাবীব উল্যাহ্ পৌরসভাধীন টোরাগড় গ্রামের ভুঁইয়া বাড়ির মরহুম মোহাম্মদ হারুন অর রশিদের ছেলে। তিনি জাতীয় বিশ^বিদ্যালয়ের অধীনে চাঁদপুর সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাষ্টার্স (এমএসএস) সম্পন্ন করেন। বর্তমানে তিনি হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সহ-সভাপতি, হাজীগঞ্জ প্রেসকাবের সদস্য ও হাজীগঞ্জ রিপোটার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
এছাড়া মোহাম্মদ হাবীব উল্যাহ্ জাতীয় ইংরেজী দৈনিক ‘ডেইলি অবজারভার’ ও জাতীয় বাংলা দৈনিক ‘প্রতিদিনের সংবাদ’ এর হাজীগঞ্জ প্রতিনিধি, চাঁদপুরের পাঠক প্রিয় দৈনিক ‘ইল্শেপাড়’ এর হাজীগঞ্জের ব্যুরো ইনচার্জ (অফিস প্রধান) ও হাজীগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘ত্রিনদী’ এর ভারপ্রাপ্ত সম্পাদক পদে কর্মরত আছেন।

তিনি অনলাইন নিউজ পোর্টাল আরকেনিউজ ৭১ডটকম এর প্রধান বার্তা সম্পাদকসহ তিনি তাঁর পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ ‘হারুন টাইলস্ এন্ড স্যানেটারি’, জাতীয় মানবাধিকার কমিশন, হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, টোরাগড় হিউম্যান হেল্প ফাউন্ডেশন ও গণপাঠাগারসহ বেশ কিছু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা