
পপুলার বিডিনিউজে সংবাদ প্রকাশের পর
দুবাই থেকে মিজানুর রহমানের মরদেহ আসছে শুক্রবার
Link Copied Successfully!

দুবাইয়ের একটি হাসপাতালের মর্গে টানা আট দিন ধরে পড়ে থাকার পর অবশেষে প্রবাসী শ্রমিক মিজানুর রহমানের মরদেহ শুক্রবার দেশে আসবে। বিষয়টি নিশ্চিত করেছেন, ধামালুয়া গ্রামের অধিবাসী কচুয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. কামাল হোসেন অন্তর।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, কচুয়া উপজেলার ধামালুয়া গ্রামের মৃত ডেঙ্গু মিয়ার পুত্র মো. মিজানুর রহমান (৫০) ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
ভাগ্য পরিবর্তনের আশায় দুবাই যাওয়ার এগারো মাসের মাথায় গত ১৪ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
তার এমন মৃত্যুতে দিশেহারা হয়ে পড়ে পরিবার। তার পরিবারে রয়েছে স্ত্রী রিনা আক্তার ও তিন কন্যা সন্তান আমেনা আক্তার, মীম আক্তার ও উম্মে হাবিবা।
এদিকে নিহত মিজানুর রহমানের মরদেহ দেশে ফিরে আসবে এমন অপেক্ষার প্রহর গুনছে নিহতের পরিবার ও এলাকাবাসী।



























