হাতিয়ার ইলিশে ভরপুর চাঁদপুর 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৯, ২০২৩ | ৯:০৭
Link Copied Successfully!
চাঁদপুরে পদ্মা-মেঘনায় নদীতে জেলেরা কাঙ্ক্ষিত ইলিশ না পেলেও দক্ষিনাঞ্চলে প্রচুর ইলিশ ধরা পড়ছে। আর সেই ইলিশ ট্রলার ও ট্রাকে চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে নিয়ে আসা হচ্ছে। ইলিশের সরবরাহ বাড়ায় সরগরম মাছঘাট। কর্মব্যস্তা বেড়েছে ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে।
শনিবার সারাদিন চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ৫০০-৬০০ মণ ইলিশ সরবরাহ হয়েছে।এসব ইলিশ ঘাটে এনে স্তূপ করে রেখেছেন ব্যবসায়ীরা। তবে কিছুটা সরবরাহ বাড়লেও দাম এখনো কমেনি।
শনিবার সকালে বড়স্টেশন মাছঘাটে গিয়ে দেখা গেছে নোয়াখালী জেলার হাতিয়া থেকে মাছ ধরার ৩ টি বড় ট্রলার মাছঘাটে এসেছে। একটিতে ৭৫ মণ, একটিতে ৫০ মণ ও আরেকটিতে ২৫ মণ ইলিশসহ ১৫০ মণ ইলিশ রয়েছে।
হাতিয়া থেকে এফবি মা বাবা ফিশিং বোর্ডের পরিচালক মির্জা আরিফ বলেন, দীর্ঘদিন ধরে ইলিশ পাওয়া যাচ্ছে না। এখন জাল ফেলে ইলিশ পাওয়া যাচ্ছে। তার ট্রলারে ৭৫ মণ ইলিশ রয়েছে। দাম ভালো পেলে লাভবান হবে বলে জানান তিনি।
তিনি আরো জানান, দক্ষিণাঞ্চলের হাতিয়া, চরপ্যাশন, সন্দিপ, পটুয়াখালীসহ বিভিন্ন স্থানে এখন ইলিশ পাওয়া যাচ্ছে। এখানে দাম বেশি থাকায় অনেকে চাঁদপুর মাছঘাটে ইলিশ নিয়ে আসেন।
ইলিশ ট্রলারের মাঝি নুর আহমেদ বলেন, ইলিশের ভরা মৌসুম এখন। কিন্তু নদীতে তেমন ইলিশ নেই। যা ইলিশ সব সাগর এলাকার। তারপরও ইলিশ পেলে খুশি। আর দেড় মাস আছে ইলিশ ধরার সময়। এখন সাগর-নদীতে বেশি থাকতে হবে।
ইলিশ ব্যবসায়ী কবির হোসেন বলেন, চাঁদপুরে মাছঘাটে ইলিশের সরবরাহ বেড়েছে। যদিও স্থানীয় পদ্মা-মেঘনার জেলেরা এখনো কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না। যার কারণে দাম কমছে না। বর্তমানে এককেজি ওজনের ইলিশ ১৫-১৬শ টাকা, ৭০০-৮০০ গ্রামের এক হাজার থেকে ১১শ টাকা। আর দুই কেজি ওজনের ২ হাজার  থেকে ২৫শ টাকা।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবেবরাত জানান, মাছ বেড়েছে।  ট্রলারে করে সমুদ্রের ইলিশ আসছে। তবে পদ্মা-মেঘনায় এখনও ইলিশ তেমন আসেনি।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু