বাবা হলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুলাই ৩০, ২০২৩ | ৩:৪৪
Link Copied Successfully!

বাবা হলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। রোববার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পলাশের স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেন। বর্তমানে পুত্র ও স্ত্রী দুজনেই সুস্থ রয়েছেন বলে জানান এ অভিনেতা।

পলাশ বলেন, ‘আজ সকাল সাড়ে ৯টায় পুত্রসন্তানের বাবা হয়েছি। আমি ভীষণ আনন্দিত। সন্তান ও তার মা ভালো আছে। সবাই আমার পুত্রের জন্য দোয়া করবেন।’

গত বছরের আগস্টে নাফিসা রুম্মান মেহনাজকে বিয়ে করেন পলাশ। তবে বিয়ের খবর প্রকাশ্যে আনেন ডিসেম্বরে। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমরা বিয়েটা করেছি কিন্তু গত বছরের আগস্টে। তবে সেটা প্রকাশ করেছি ডিসেম্বরে। সুতরাং, যারা ভাবছেন যে বছর না ঘুরতেই বাবা হয়েছি, তারা ভুল ভাবছেন।’

বিজ্ঞাপন

পলাশের স্ত্রী নাফিসা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করছেন। পাশাপাশি একটি প্রতিষ্ঠানেও কর্মরত আছেন। দুজন আগে থেকেই পরিচিত ছিলেন। তারপর ভালোবাসার নানা ধাপ পেরিয়ে বিয়ে পরিবারের সম্মতিতেই বিয়ে করেছেন তারা।

সর্বশেষ পলাশকে দেখা গেছে গেল ঈদুল আজহার দুটি নাটকে। এগুলো হলো- ‘কিডনি’ ও ‘ফিমেল ৩’। ঈদের সর্বাধিক সাড়া পাওয়া নাটকের তালিকায় শীর্ষে রয়েছে এ দুটি। এই অভিনেতাকে তারকাখ্যাতি এনে দিয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর কাবিলা চরিত্রটি। বর্তমানে অভিনয়ের পাশাপাশি নির্মাণেও ব্যস্ত পলাশ।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু