হাজীগঞ্জে ৫৮ শিক্ষা প্রতিষ্ঠানের ৩৪৮ শিক্ষার্থীকে ট্যাব প্রদান

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ জুলাই ৪, ২০২৩ | ৬:৩২
Link Copied Successfully!
 প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চাঁদপুরের হাজীগঞ্জে ৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৪৮ জন শিক্ষার্থীকে ট্যাব প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে হাজীগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলামের সভাপতিত্বে ও শাহরাস্তি উপজেলার পরিসংখ্যান কর্মকর্তা মো. খলিলুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ট্যালিকনফারেন্সে ট্যাব বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হাজীগঞ্জ শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাব সমূহ মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের  শিক্ষা কার্যক্রমে ব্যবরারের জন্য এই ট্যাবগুলো প্রদান করা হয়।
অনুষ্ঠানে ওই সময় বক্তৃতা করেন, হাজীগঞ্জ পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ চৌধুরী, একাডেমিক সুপার ভাইজার সূনীর্মল দেউড়ি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বিদ্যালয় শিক্ষকদের মধ্যে বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন ও শিক্ষার্থীর মধ্যে আমিল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল নাঈম।
বক্তৃতা শেষে ৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৪৮ জন শিক্ষার্থীর হাতে ট্যাব তুলে দেন অতিথিবৃন্দ।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা