অবশেষে চেয়ারম্যান বাবু সাময়িক বরখাস্ত

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ২০, ২০২৩ | ৪:৪৩
Link Copied Successfully!

জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় বকশীগঞ্জ উপজেলার ৪ নম্বর সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু সাময়িক বরখাস্ত হয়েছেন। একই সঙ্গে কেন তাকে চূড়ান্ত বরখাস্ত করা হবে না, তার জবাব দিতে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (২০ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয় : সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার অভিযোগে জড়িত থাকায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(খ)(ঘ) ধারা অনুযায়ী চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করেন জামালপুরের জেলা প্রশাসক। বাবুর বিরুদ্ধে আনা অভিযোগের কারণে তিনি ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় বলে সরকার মনে করে। বাবু কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(খ)(ঘ) ধারায় অপরাধ সংঘটিত করায় তাকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

কারণ দর্শানোর নোটিস

প্রজ্ঞাপন জারির পর মাহমুদুল আলম বাবুকে কারণ দর্শানোরও নোটিস দিয়েছে মন্ত্রণালয়। এতে বলা হয় : ‘জনস্বার্থে আপনাকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) (খ)(ঘ) ধারার অপরাধ সংঘটিত করায় কেন আপনার পদ থেকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তার জবাব পত্র পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে জামালপুরের জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠাতে নির্দেশনা দেওয়া হলো।’

ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে র‍্যাব গত শনিবার পঞ্চগড় থেকে গ্রেপ্তার করে। তিনি বর্তমানে জেলহাজতে আছেন।

বিজ্ঞাপন

মোটরসাইকেলে বাসায় ফেরার পথে গত বুধবার রাত ১০টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের পাটহাটি মোড় এলাকায় সন্ত্রাসীদের হামলার শিকার হন নাদিম। ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজেও দেখা যায়, চলন্ত মোটরসাইকেল থেকে টেনেহিঁচড়ে নামিয়ে পেটাতে পেটাতে সিসিটিভির আওতার বাইরে নিয়ে যায় একদল সন্ত্রাসী। এরপর তাকে বেধড়ক মারধর করে ফেলে রেখে যায়।

 

তাকে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে রাতেই জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। পরদিন সকালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান নাদিম।

নিহতের পরিবার, ঘটনার প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে পুলিশ জানায়, ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নির্দেশে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। কারণ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক নাদিমের ওপর ক্ষুব্ধ ছিলেন তিনি। বিভিন্ন সময় নাদিমকে হুমকিও দিয়েছেন।

সূত্র: প্রতিদিনের বাংলাদেশ

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২