পদত্যাগ করলেন সাফজয়ী কোচ ছোটন

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ২৯, ২০২৩ | ৪:১৯
Link Copied Successfully!

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) সশরীরে এসে পদত্যাগ পত্র জমা দেওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় নারী দল ও মেয়েদের সব বয়সভিত্তিক ফুটবল দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটনের। তবে বাফুফেতে না এসেই পদত্যাগপত্র জমা দিয়েছেন সাফজয়ী এ কোচ।

সোমবার ই-মেইলের মাধ্যমে বাফুফেতে পদত্যাগপত্র পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এরই মধ্য দিয়ে বাফুফের সঙ্গে তার (ছোটন) দীর্ঘ এক যুগের সব সম্পর্ক ছিন্ন হতে যাচ্ছে।

৫৪ বছর বয়সী এ কোচ জানালেন, গতকাল রাতে ই-মেইলে পদত্যাগ পত্র জমা দিয়েছি। গত কয়দিনে যা হয়েছে, তাতে শরীর খারাপ।

বিজ্ঞাপন

তিনি আরও যোগ করেন, আসলে আমি আর থাকতে চাইছি না। অনেক দিন তো হলো। এখন আমি বিশ্রাম নেবো। টানা কাজ করে ক্লান্ত। পদত্যাগ পত্রে সেটা উল্লেখ করেছি।

তবে এ বিষয়ে বিস্তারিত বলতে চাননি ছোটন। এমনকি বাফুফে কর্তারাও এ বিষয়ে নীরবতা পালন করছে। আপাতত তারাও এ নিয়ে মুখ খুলতে নারাজ।

এদিকে সোমবার বিকেলে নির্বাহী কমিটির জরুরি সভা ডেকেছে বাফুফে। সেখান থেকেই ছোটনের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি আসতে পারে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন আদালতের রায় পেয়েও নিজ জায়গায় থাকতে পারছেন না শাহনাজ ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে ফসল ও ইটভাটার ক্ষতি, স্থবির জনজীবন চাঁদপুরে আবারও বাড়ছে হাম আক্রান্ত শিশু, ফ্লোরেই চলছে চিকিৎসা