প্রথম আলোর সম্পাদকসহ ৪ সাংবাদিকের নামে শত কোটি টাকার মানহানির মামলা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ৭, ২০২০ | ১০:২৫
Link Copied Successfully!
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-১ (কচুয়া) আসনের বর্তমান সংসদ সদস্য ড. মহিউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে ‘অন্যের টাকায় মহিউদ্দীনের মেডিক্যাল কলেজ ক্রয়’ শিরোনামে সংবাদ প্রকাশ করায় দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ পত্রিকার চার সাংবাদিকের বিরুদ্ধে একশ’ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন বাদী হয়ে চাঁদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।
বাদী হেলাল উদ্দিন জানান, গত ৩০ জুলাই ও ৪ সেপ্টেম্বর দৈনিক প্রথম আলোতে সংসদ সদস্য ড. মহিউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে ‘অন্যের টাকায় মহিউদ্দীনের মেডিক্যাল কলেজ ক্রয়’ শীর্ষক দু’টি সংবাদ প্রকাশিত হয়। উল্লেখিত দু’টি সংবাদে ড. মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে যেসব অভিযোগ ও তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সঠিক নয়। এতে এ জাতীয় রাজনীতিবিদের মান-সম্মান ও সুনাম-সুখ্যাতির ক্ষতি হয়েছে। প্রকৃতপক্ষে ওই হাসপাতালে মালিকানায় তার কোনো অংশ নেই।
তিনি অবৈতনিক ও অনারারি হিসেবে হাসপাতালটিতে সম্পৃক্ত ছিলেন। বাদী আরো জানান, এ মিথ্যা সংবাদের কারণে ড. মহিউদ্দীন খান আলমগীরের প্রায় শত কোটি টাকার মানহানি হয়েছে।
এ কারণে মামলাটি করা হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ মামলাটি আমলে নিয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপারকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা