শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে

ফরিদগঞ্জে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল সমাবেশ

Reporter
আনিছুর রহমান সুজন
আপডেটঃ মে ২২, ২০২৩ | ১০:৩০
Link Copied Successfully!

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ফরিদগঞ্জে আওয়ামীলীগ, মহিল আওয়ামীলীগ, তৃণমূল আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২মে) উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী ও সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের নেতৃত্বে আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি লোকমান তালুকদার, সাবেক পৌর মেয়র মাহফুজুল হক, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সাউদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী, স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি এমরান হোসেন মিলন ভূইয়া প্রমুখ বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

উপজেলা তৃণমূল আওয়ামীলীগের ব্যানারে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মুজমদার, ইউপি চেয়ারম্যান শরীফ খান, মাহমুদুল হাসান মিরাজ, আলাউদ্দিন ভূঁইয়া, যুবলীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন, যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্মআহ্বায়ক হেলাল উদ্দিন, আওয়ামীলীগের নেতা জি এম হাচান তাবাচ্চুম, রফিকুল ইসলাম, পুতুল সরকার বক্তব্য রাখেন। এর আগে সকালে কলেজ ছাত্রলীগের নেতা মোহাইমিন সরোয়ারের নেতৃত্বে কলেজ ছাত্রলীগ প্রতিবাদ মিছিল করে।

 

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব