মালয়েশিয়ার মাহসা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে চাঁদপুরের ফাইয়াজ

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ১৭, ২০২৩ | ৫:৩৩
Link Copied Successfully!

মালয়েশিয়ার স্বনামধন্য বিশ্ববিদ্যালয় মাহসা ইউনিভার্সিটি স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ কাউন্সিল-২০২৩ নির্বাচনে একমাত্র বাংলাদেশি শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন এসএম ফাইয়াজ আলম।

গত সোমবার বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটি বিল্ডিংয়ে স্পাইন লেভেলের ২য় তলায় স্টুডেন্টস সেন্ট্রাল মিলনায়তনে বিশ্ববিদ্যালয়টির হেড অব স্টুডেন্ট সেন্ট্রাল মিস হেমা এবং অ্যাসিস্ট্যান্ট হেড মিস ফাতিহা ইরা নির্বাচিত ক্যান্ডিডেটদের নাম ঘোষণা করেন।

মালয়েশিয়ার মাহসা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভাইস প্রেসিডেন্ট বশির ইবনে জাফর নবনির্বাচিত ফাইয়াজের বিষয়ে মন্তব্য করে বলেন, আমার নিজের অভিজ্ঞতা থেকে অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি- ফাইয়াজের এ অর্জনটি তার নিজের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে কর্মজীবনে এখানকার অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতা তাকে অনেক বেশি এগিয়ে রাখবে।

বিজ্ঞাপন

তাছাড়া নিঃসন্দেহে তার এই অর্জন পুরো বাংলাদেশের মানুষের জন্য একটি গর্বের বিষয় যে, সে একটি বিশ্ববিদ্যালয়ে তার নিজের দেশকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার সুযোগ পাচ্ছে তার নেতৃত্বের দ্বারা।   বিদেশে পড়তে আসলে শিক্ষার্থীদের এমনই হওয়া উচিত। তারা নিজের দেশকে যেমন বিশ্ববাসীর কাছে এগিয়ে রাখবে তেমনই নিজেকেও প্রতিষ্ঠানের সেরা জায়গাটিতে নিয়ে যাওয়ার চেষ্টা করব।

প্রসঙ্গত, এসএম ফাইয়াজ আলম ২০২১ সালে বাংলাদেশের চাঁদপুর আলামিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাসের পর উচ্চশিক্ষায় মালয়েশিয়ায় আসেন। তার বাবা মুহা. খাইরুল আলম একজন সাবেক ব্যাংক কর্মকর্তা।

উল্লেখ্য, এক্সট্রাকারিকুলার এক্টিভিটিস এবং আগামীর যোগ্য নেতৃত্ব গড়ার লক্ষ্যে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে সকল দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতি বছর এ নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে।

বিজ্ঞাপন

এ বছর মোট ১২টি ভিন্ন ভিন্ন পদের জন্য ৫০ জন প্রতিদ্বন্দ্বী নির্বাচনে প্রার্থী হয়। এর মধ্য থেকে অনলাইন এবং সশরীরে ভোটগ্রহণের মাধ্যমে সর্বোচ্চ প্রাপ্ত ভোটের ভিত্তিতে ১২টি পদের জন্য ১২ জনকে নির্বাচিত ঘোষণা করে ইলেকটোরাল কমিটি। আগামী এক বছর বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন কাজে শিক্ষার্থীদের হয়ে কাজ করবে এ কমিটি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব