দাপুটে বোলিংয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ১১, ২০২৩ | ৬:১২
Link Copied Successfully!

ঘরের মাঠে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে সিরিজের তৃতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে টাইগার যুবারা।

বৃহস্পতিবার রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে সফরকারীদের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে স্বাগতিকরা।

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৫৪ রান তুলেই গুটিয়ে যায় পাকিস্তানের যুবারা। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ২৪ ওভার বাকি থাকতেই ৬ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশের যুবারা। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজ এখন ২-১ ব্যবধানে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে দ্য গ্রিন ম্যানদের যুবারা। ব্যক্তিগত ২ রানে ওপেনার আজান ও ৩ রানে আরেক ওপেনার শাহজাইব খান প্যাভিলিয়নে ফিরে যান। এরপর দলের হাল ধরেন আরিফ ও শ্যামল। তবে তারাও খুব একটা সুবিধা করতে পারেননি।

তৃতীয় উইকেট জুটিতে আসে ৩১ রান। এরপর ১৮ রান তুলতেই আরও তিন উইকেট হারিয়ে বেশ ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। খাঁদের কিনারা থেকে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন মিডল-অর্ডারের দুই ব্যাটার সাদ বেগ ও আরাফাত মিনহাজ। তবে সাদ ৩৫ ও মিনহাজ ২৮ রানে ফিরলে মাত্র ১৫৪ রানেই গুটিয়ে যায় পাক যুবারা।

টাইগার যুবাদের হয়ে রোহানাত দৌলত ও ইমন তিনটি করে, জীবন দুইটি এবং ওয়াসি ও জিসান একটি করে উইকেট শিকার করেন।

বিজ্ঞাপন

লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু পায় টাইগার যুবারা। দলীয় ৫৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৩৪ বলে ৮ চারে ৩৬ রানের ইনিংস খেলেন আদিল। এর পরের ওভারেই ফিরে যান আরেক ওপেনার মাজহারুল। ৪ চারে ২৫ বলে ২১ রান করে সাজঘরে ফেরেন তিনি।

তিনে নেমে বেশ আগ্রাসী শুরু করেন জিসান আলম। তবে শুরুটা দারুণ হলে ইনিংস বড় করার আগেই ৫ চারে ২৪ রানে ফিরেন এই ব্যাটার। এরপর আরিফুলের ১৩, জেমসের ২৭ রানের সুবাদে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় টাইগার যুবারা।

পাকিস্তানের হয়ে আইমাল দুটি এবং আমির হাসান, আলি আশফাদ ও আরাফাত আহমেদ মিনহাস একটি করে উইকেট শিকার করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন আদালতের রায় পেয়েও নিজ জায়গায় থাকতে পারছেন না শাহনাজ ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে ফসল ও ইটভাটার ক্ষতি, স্থবির জনজীবন চাঁদপুরে আবারও বাড়ছে হাম আক্রান্ত শিশু, ফ্লোরেই চলছে চিকিৎসা