তানজিলার স্বামী আলাউল ইসলাম জানান, তার স্ত্রীর গর্ভে যমজ সন্তান ছিল। সাতক্ষীরার স্থানীয় এক ক্লিনিকে মঙ্গলবার রাতে একটি কন্যাসন্তান জন্মগ্রহণ করে। তবে অপর সন্তানটি প্রসবে জটিলতা দেখা দেয়। বুধবার আত্মীয়দের সঙ্গে তাকে একটি অ্যাম্বুল্যান্সে করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছিল। বিকেল সাড়ে ৩টার দিকে অ্যাম্বুল্যান্সটি সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার মীর্জাপুর শ্মশানের সামনে পৌঁছলে একটি তেলবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার স্ত্রী তানজিলা খাতুন ও নবজাতক মেয়ে মারা যায়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুর রহমান দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ তিনটি উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সূত্র: কালের কণ্ঠ
E/N












