প্রশ্ন ফাঁসের সুযোগ নেই, ভুলভ্রান্তি হতে পারে : শিক্ষামন্ত্রী

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৩০, ২০২৩ | ১২:১৮
Link Copied Successfully!

সারা দেশে একযোগে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। এই পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রবিবার সকাল ১০টায় বাড্ডা হাই স্কুলে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে এমন মন্তব্য করেন তিনি।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, প্রশ্ন বিতরণে ভুলভ্রান্তি হতে পারে। তবে প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ থাকছে না। এ বছর প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে। কেউ গুজব রটালে তাকে আইনের আওতায় আনা হবে।

কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয় ছিল সন্তোষজনক। একটি পাবলিক পরীক্ষা হিসেবে বিদ্যালয়ের পরিবেশ কিছুটা অপরিচ্ছন্ন ছিল। পরিবেশটি আরেকটু ভালো করা প্রয়োজন ছিল।

বিজ্ঞাপন

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছিল, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এরপর কোনো পরীক্ষার্থী আসলে দেরি করে আসার কারণসহ পরীক্ষার্থীর তথ্যাদি রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে।

আজ বাড্ডা হাই স্কুলে গিয়ে দেখা যায়, সাড়ে ৯টার পর থেকে পৌনে ১০টা পর্যন্ত অন্তত ১০ জন পরীক্ষার্থী প্রবেশ করেছে। ৯টা ৫০ মিনিটে প্রবেশ করেছে আরো পাঁচজন পরীক্ষার্থী। এসব পরীক্ষার্থীর তথ্য লিপিবদ্ধ করার বিদ্যালয়ে কোনো ব্যবস্থাপনা ছিল না। এ ছাড়া ভুল কেন্দ্রে প্রবেশ করার পর ৯টা ৫৫ মিনিটে পাঁচজন পরীক্ষার্থীকে বের হয়ে যেতে দেখা যায়।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের পর কেন্দ্রে প্রবেশ করলে অবশ্যই রেজিস্টার খাতা ব্যবহার করতে হবে। কেন্দ্রের বিষয়ে পরীক্ষার্থী এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরো সচেতন হওয়া প্রয়োজন। অন্তত এক সপ্তাহ আগে এসব বিষয় নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠ সংশোধন বিষয়ে মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা পড়াশোনার মধ্যেই ছিল। সব জায়গায় ভুলভ্রান্তি ছিল না। যতটুকু ভুল ছিল তার সংশোধন করে দেওয়া হয়েছে। সংশোধনে তেমন বিলম্ব হয়নি বলে আমি মনে করি।

সূত্র: কালের কণ্ঠ

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি