৯২ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২৬, ২০২৩ | ৫:২১
Link Copied Successfully!

৯২ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে ২৬ বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে পলাশ নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার রাতে টাঙ্গাইলের কালিহাতীতে ধর্ষণের ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান। গুরুতর আহত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধর্ষণের পর বৃদ্ধার দাঁত ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে বৃদ্ধার ছেলে বাদী হয়ে পলাশের বিরুদ্ধে থানায় মামলা করেন।

বিজ্ঞাপন

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের কনসালট্যান্ট ডা. সালমা জাহান জানান, ওই নারীর ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। বর্তমানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভুক্তভোগীর পুত্রবধূ দাবি করেন, সোমবার রাতে শাশুড়ির ঘর থেকে শব্দ পেয়ে তারা এগিয়ে যান। পরে খাটের নিচ থেকে শাশুড়িকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি চেয়ারমান এম এ মালেক ভূঁইয়া বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। পলাশ মাদকাসক্ত যুবক। আমরা তার কঠিন শাস্তি চাই।’

বিজ্ঞাপন

ওসি মোল্লা আজিজুর রহমান  বলেন, এ ঘটনায় বৃদ্ধার ছেলে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করে বুধবার আদালতে পাঠানো হয়েছে।

সূত্র: কালের কণ্ঠ

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের হাসিম খান চাঁদপুরে আটক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মতলব উত্তরের প্রবাসীর মৃত্যু জাতীয় নজরুল বর্ষসেরা কন্ঠ প্রতিযোগিতায় দ্বিতীয় হলেন হাজীগঞ্জের সায়েম হাজীগঞ্জে ১০ ইউনিয়ন জামায়াতের আমির নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদবিপ্রবিতে দোয়া ও মিলাদ মাহফিল ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত, আহত ৩ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে বৃষ্টি, কমেছে লঞ্চঘাটে যাত্রী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা ওমর ফারুক রুমী ঢাকায় গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হাজীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির বহিষ্কার দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা স্বর্ণ ও রুপার দামে বড় পতন, ভরিতে কমল ১০ হাজার ৯২৪ টাকা মতলবে আবারও বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন মতলব উত্তরে পার্কিং করা হাইস গাড়িতে দুর্বৃত্তদের আগুন চাঁদপুর জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান গ্রেপ্তার স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ করায় মিথ্যে যৌতুক মামলার শিকার কুয়েত প্রবাসী মতলবে লকডাউন বিরোধী মিছিল, আগুন সন্ত্রাস আ’লীগকে আর ছাড় দেয়া হবে না: ড.জালাল উদ্দিন এমপি হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন ও সহিংসতার প্রতিবাদে মনতলায় যুবদলের বিক্ষোভ মিছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছেংগারচর পৌর বিএনপির মিছিল হাজীগঞ্জে দেশগাঁও ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ