হাজীগঞ্জে ইসলামিক ফ্রন্টের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে সৈয়দ বাহাদুর শাহ

বিদায়ী রাষ্ট্রপতি বলেছিলেন- ‘আর রাতের ভোট হবে না ’

খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২৫, ২০২৩ | ৫:৩০
Link Copied Successfully!
হাজীগঞ্জে ইসলামীক ফ্রন্টের ঈদ পূর্নমিলনীতে অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আল্লামা সৈয়দ বাহাদুর শাহ।  -- পপুলার বিডিনিউজ
হাজীগঞ্জে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনার আয়োজনে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারী পৌরসভাধীন ধেররা দরবার শরীফে অনুষ্ঠিত ঈদ পূর্ণমিলনীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র চেয়ারম্যন ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী।
তিনি তার বক্তব্যে বলেন, আমার সাথে যখন রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে বৈঠক করেছিলাম তিনি তখন বলেছেন আর রাতে ভোট হবে না। এবার একটা স্বচ্ছ নির্বাচন হবে। তাই আমরা আমাদের দল থেকে ৩০০ আসনে প্রার্থী দেয়ার চিন্তা করেছি। তিনি বলেন, রাসুলের আদর্শে যদি এ দেশ চলতো তা হলে জনগনের অর্থ এ ভাবে লুন্ঠন হতনা।  আমারা ক্ষমতায় গেলে দেশ একটি ইসলামী আদর্শ ও মুক্তিযোদ্ধের সপক্ষের ইসলামী দলকে পাবে। দেশবাসী শান্তি সমৃদ্ধিশালী দেশ ফিরে পাবে।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র সভাপতি মো. জাকির হোসেন মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার মো. দেলোয়ার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, সহ-সভাপতি হাফেজ মো. নজরুল ইসলাম আনসারি। নাতে রাসূল (সা:) পরিবেশন করেন, ইসলামী ছাত্রসেনার পৌর সাধারণ সম্পাদক হাফেজ মো. মোবারক বিন তৈয়ব।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ আলী নকশেবন্দী ও আল্লামা মাহমুদ শাহ্ মোজাদ্দেদী, শাহরাস্তি উপজেলা সভাপতি মাস্টার হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক মাও. ইউসুফ হাসান মাহমুদী, হাজীগঞ্জ উপজেলা সহ-সভাপতি মঞ্জুর আলম পাটওয়ারী, পৌর শাখার সভাপতি মহিউদ্দিন আল আজাদ, ইসলামী ছাত্রসেনার উপজেলা সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম রুবেল প্রমুখ।
এ সময় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র হাজীগঞ্জ উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাও শাহদাত হোসেন জাহেরী, সাংগঠনিক সম্পাদক মুফতি মো. বদিউজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা কামাল মিয়াজী, সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আহমদ উল্যাহসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা