এশিয়া কাপের এবারের আসরের আয়োজক পাকিস্তান

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২২, ২০২৩ | ৪:১৮
Link Copied Successfully!

আয়োজক হিসেবে ঘরের মাঠেই এশিয়া কাপ আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

কিন্তু সীমান্ত নিয়ে সমস্যা থাকায় এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফরে যাবে না বলে আগেই জানিয়ে দিয়েছে প্রতিবেশী দেশ ভারত।

ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফরে না গেলে এশিয়া কাপে বিরাট কোহলিদের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে আগ্রহী পাকিস্তান।

বিজ্ঞাপন

শুক্রবার এমনটি জানিয়ে পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি বলেছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি এশিয়া কাপের ম্যাচ পাকিস্তানের মাঠে আয়োজনের। তবে ভারত তাদের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে আমরা এই প্রস্তাবই পাঠিয়েছি।

পিসিবি চেয়ারম্যানের আশা ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়ন হবে এবং ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে ভারত।

পিসিবি চেয়ারম্যান বলেন, আমাদের বলা হয়েছে যে হয়তো বরফ গলে যেতে থাকবে। যদি ২০২৫ সালে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়, তাহলে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে সফরে যেতে পারে। আমাদের একটি নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ করার পরামর্শ দেওয়া হয়েছে। এবং বিশ্বকাপের জন্য ভারতে যেতেও বলা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমাদের সরকার ভারতের বিপক্ষে খেলার বিষয়ে কোনও বিধিনিষেধ আরোপ করেনি। কিন্তু আমি এখন বলতে পারি যে, আমাদের এখন অভাব নেই এবং আমরা আর্থিকভাবে নিজের পায়ে দাঁড়াতে পারি। আমরা ভারতের সঙ্গে সম্মানজনকভাবে ক্রিকেট খেলতে চাই। আমরা এই নিয়ে এসিসির সঙ্গে আলোচনাও করছি।

আগামী ২ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় সরাসরি খেলবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও আফগানিস্তান। তবে নেপালে অনুষ্ঠিতব্য বাছাই পর্বে যে দল চ্যাম্পিয়ন হবে তারা এশিয়া কাপের মূলপর্বে খেলার সুযোগ পাবে।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন আদালতের রায় পেয়েও নিজ জায়গায় থাকতে পারছেন না শাহনাজ ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে ফসল ও ইটভাটার ক্ষতি, স্থবির জনজীবন