২০ কেজি গাঁজাসহ হাজীগঞ্জের পাঁচ যুবক র‌্যাবের হাতে গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১১, ২০২৩ | ৩:১৬
Link Copied Successfully!
২০ কেজি গাঁজাসহ হাজীগঞ্জের পাঁচ যুবক র‌্যাবের হাতে গ্রেফতার -- পপুলার বিডিনিউজ

র‌্যাব-১১ এর বিশেষ অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আমতলী এলাকা হতে ২০ কেজি গাঁজাসহ হাজীগঞ্জের ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ একটি আভিযানিক দল গত ১০ এপ্রিল দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ২০ কেজি গাঁজা’সহ ০৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ ১। চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার কাপাইকাপ গ্রামের সেলিম মিজি এর ছেলে মোঃ রাকিবুল ইসলাম (২০), একই থানার বাটুরা গ্রামের আবু তাহের পাটোয়ারী এর ছেলে সুজন পাটোয়ারী (৩০), কির্ত্তনখোলা গ্রামের মৃত সিরাজ এর ছেলে রবিউল গাজী (৩২), ছয়ছিলা গ্রামের মনির মিজি এর ছেলে আলামিন মিজি (২৫) ও মৃত হোসেন কাজী এর ছেলে সাব্বির হোসেন (১৯)।

বিজ্ঞাপন

এসময় মাদক পরিবহণে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।

র‌্যাবের উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন পপুলার বিডিনিউজকে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত জব্দকৃত পিকআপ ব্যবহার করে চাঁদপুর, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সরবরাহ করার কথা স্বীকার করে আসছে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা