পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে আজ

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৪, ২০২৩ | ২:৩২
Link Copied Successfully!

পদ্মা সেতুর ৬ দশমিক ৬৮ কিলোমিটার দৈর্ঘ্যের পাথরবিহীন রেললাইনে প্রথমবারের মতো পরীক্ষামূলক ট্রেন চলবে আজ মঙ্গলবার। এর জন্য প্রস্তুতি শেষ হয়েছে। দুপুর ১২টার দিকে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের ভাঙ্গা স্টেশন থেকে ট্রেনে পদ্মা সেতু পাড়ি দিয়ে মাওয়া স্টেশনে নামবেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। পরে দুপুর আড়াইটার দিকে মাওয়া প্রান্তে প্রেস ব্রিফিংয়ে কথা বলবেন তিনি।

রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব মো. মনিরুজ্জামান এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, সকাল ৮টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ট্র্যাক কারে জুরাইন পর্যন্ত মন্ত্রী রেললাইন নির্মাণকাজ পরিদর্শন করবেন। পরে সড়কপথে বুড়িগঙ্গা রেলসেতুর নির্মাণকাজ এবং ধলেশ্বরী সেতু পর্যন্ত প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করে সড়কপথে ভাঙ্গা স্টেশনে যাবেন। সেখান থেকে পদ্মা সেতু রেলপথ পরিদর্শনের উদ্দেশ্যে দুপুর ১২টার দিকে ট্র্যাক কারে চড়বেন। এ সময় তার সঙ্গে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরীসহ রেল প্রকল্পের পরিচালক, ঠিকাদার ও অন্যরা যোগ দেবেন। মাওয়া স্টেশনে প্রেস ব্রিফিংয়ে তিনি প্রকল্পের সার্বিক অগ্রগতি তুলে ধরবেন।

পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক আফজাল হোসেন গতকাল সোমবার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, পদ্মা সেতুতে পরীক্ষামূলক রেল চলাচলের জন্য সোমবার ভাঙ্গা স্টেশন থেকে মাওয়া স্টেশন পর্যন্ত ৪১.৫ কিলোমিটার রেলপথ তারা ঘুরে দেখেছেন। এটি রেল চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। আশা করা যাচ্ছে আগামী জুনের মধ্যে অসম্পূর্ণ কাজ সমাপ্ত হবে।

বিজ্ঞাপন

প্রকল্পের ব্যবস্থাপক-১ ব্রিগেডিয়ার সাঈদ আহমেদ বলেন, সেতুতে ট্রেন চলাচলের সব প্রস্তুতি শেষ হয়েছে। মন্ত্রীর আগমন ঘিরে মাওয়া রেলস্টেশন প্রান্তে ব্রিফিং ভেন্যুসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

প্রকল্পসূত্রে জানা যায়, দেশে প্রথমবারের মতো সর্ববৃহৎ রেলব্রিজ মুভমেন্ট জয়েন্ট স্থাপন করা হয়েছে পদ্মার রেলসেতুতে। প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয়ে তিন ভাগে ঢাকা থেকে মাওয়া, মাওয়া থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা এবং ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেললাইন নির্মাণের কাজ করছে চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানি (সিআরইসি)। কাজটি তত্ত্বাবধান করছে বাংলাদেশ সেনাবাহিনীর কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট (সিএসসি)।

সূত্র:প্রতিদিন বাংলাদেশ

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি