
হাজীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Link Copied Successfully!

হাজীগঞ্জে ইয়াবা ট্যাবলেট’সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।
শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিছবাহুল আলম চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পৌরসভার মকিমাবাদ ৫নং ওয়ার্ডের ডিগ্রী কলেজ রোডে হোসেন হার্ডওয়ার নামক দোকানের সামনে অভিযান পরিচালনা করে।
অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ হাতেনাতে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত এর কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট যার বাজার মূল্য অনুমানিক ৬০হাজার টাকা।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হাজীগঞ্জ উপজেলার ৯নং মৈশামুড়া গ্রামের হাজী বাড়ীর মিজানুর রহমানের ছেলে মো: আশ্রাফুল ইসলাম সাগর(২৫)।
বর্তমানে গ্রেফতারকৃত আসামি মকিমাবাদ ৫নং পৌর ওয়ার্ডের অধ্যাপক মোঃ আঃ হক সাহেবের বাসায় ভাড়া থাকেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত সাগরের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে।








