স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে অপমানজনক বক্তব্য

আওয়ামীলীগের সভাপতির বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ, আন্দোলনের হুঁশিয়ারি

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৩০, ২০২৩ | ৮:৫৯
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান মিন্টু বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে অপমানজনক মন্তব্য করায় প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ কমপ্লেক্সে এই সমাবেশে অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা মুক্তিযুদ্ধা সংসদের কমান্ডার এমএ ওয়াদুদ।

প্রতিবাদ সমাবেশে বীর মুক্তিযোদ্ধারা বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান মিন্টু গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে ইফতার পার্টিতে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে অপমানজনক মন্তব্য করেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতির মত গুরুত্বপর্ণ দায়িত্বে থেকেও তার এমন বক্তব্যে বীর মুক্তিযোদ্ধাদের অপমানিত হতে হয়েছে। বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আমরা বঙ্গবন্ধুর ডাকে এবং নেতৃত্বে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। অথচ স্বাধীনতার নেতৃত্বে দেয়া দলের দায়িত্বে থেকে একজন মানুষ মুক্তিযোদ্ধাদের নিয়ে অপমানজনক বক্তব্য দিলে আমরা কষ্ট পাই।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, যে লোক মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষ করেছে, যুদ্ধের সময় হয়তো তার জন্মই হয়নি। সে কেবল আমাদের অপমান করেনি, আওয়ামী লীগের ইমেজকে নষ্ট করার অপেচেষ্টা করেছে। আমরা তার এমন দৃষ্ঠতার কঠোর বিচার দাবী করছি। যেহুতু আমরা আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছি, আর বর্তমান আওয়ামী লীগের সভানেত্রী দেশর প্রধানমন্ত্রী এবং মুক্তিযোদ্ধা সংসদের উপদেষ্টা, তাই তার কাছেই আমরা বিচারের দায়ভার।

বক্তারা আরো বলেন, কামরুজ্জামান মিন্টু যদি অবিলম্বে তার বক্তব্যে জন্য ক্ষমা না চান, তা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। রমজান মাস পর্যন্ত সময় বেঁধে দেন তারা। শুধুমাত্র শাহরাস্তি বা চাঁদপুরেই নয়, সারা দেশে কেউ যদি মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষ করে তাদের দাঁতভাঙা জবাব দেয়ার হুঁশিয়ারি করেন বক্তারা।

বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান বিএসসি’র সভাপতিত্বে ও শাহরাস্তি উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ কমান্ডার শাহজাহান পাটোয়ারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযুদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াকুব আলী মাস্টার, সহকারি কমান্ডার মৃণাল কান্তি দাস, বীর মুক্তিযোদ্ধা আবদুল মমিন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ও বীর মুক্তিযোদ্ধা শহীদ উল্লাহ পাটোয়ারী।

বিজ্ঞাপন

প্রতিবাদ সমাবেশে শাহরাস্তি উপজেলার দুই শতাধিক মুক্তিযুদ্ধা অংশ নেন।

জানতে চাইলে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান মিন্টু বলেন, সেদিনের বক্তব্যে তার শব্দ চয়ানে কিছু ভুল ছিল। এই অনাকাঙ্খিত ভুলের জন্য জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ এবং ক্ষমা চান। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়া দল। সেই দলের একজন কর্মী হিসেবে সব সময় মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান করেন বলে জানান তিনি। ঘটনার পরদিন তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়ে একটি স্ট্যাটাসও দিয়েছেন।

উল্লেখ্য গত ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ আয়োজিত ইফতার পার্টিতে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান মিন্টু বক্তব্যে দাবী করেন ‘শাহরাস্তি উপজেলার ১৫/১৬ জন মুক্তিযুদ্ধে অংশ নিলেও তালিকায় আছে ৫/৬শ’ জন। যারা ভুয়া মুক্তিযোদ্ধা, তারাই এইসব ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছে।’

B/Ni/N

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা