মুন্সিরহাট বাজারে অগ্নিকান্ডে চারটি দোকান ভস্মিভূত

Default User
মাহফুজ মল্লিক
আপডেটঃ আগস্ট ২৮, ২০২০ | ৪:০২
Link Copied Successfully!

মতলব দক্ষিণের মুন্সিরহাট উত্তর বাজারে বৃহস্পতিবার রাত প্রায় পৌনে ৪টার দিকের অগ্নিকান্ডে ৪টি দোকান ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকগণের প্রাথমিক ধারনা ।

ওই বাজারের একটি লেপ-তোষকের দোকানে প্রথমআগুন লেগে যায়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এই আগুনের সুত্রপাত ঘটে। আগুন নিভাতে গিয়ে হুড়োহুড়ির মধ্যে ব্যবসায়ীসহ ৭ ব্যক্তি আহত হয়েছে।

বাজারের ব্যবসায়ী জহিরুল ইসলাম হাজরাসহ একাধিক লোক বলেন ,সালা উদ্দীনের লেপ তোষকের দোকান থেকে আগুন মুহূর্তের মধ‍্যে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই চারটি দোকান মালামাল সহ পুড়ে ছাঁই হয়ে যায়।

বিজ্ঞাপন

এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও পরে ফায়ার সার্ভিসের উপস্থিতিতে প্রায় ঘন্টা খানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে বাজারের পাশের অন‍্যান‍্য দোকাগুলো আগুনে পোড়া থেকে রক্ষা হয়।

দোকানগুলোর মধ্যে ছিল তফাজ্জল হোসন হাজরার বড় মুদি দোকান, সালা উদ্দীনের লেপ-তোষকের দোকান, আঃ মতিনের চায়ের দোকান ও নাসির উদ্দীনের কাচা মালের আড়ৎ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মুদি দোকানদার, তার প্রায় আট লক্ষ টাকার ক্ষতি হয়েছে যার সিংহভাগ এনজিও থেকে ঋণ নেয়া। ক্ষতিগ্রস্ত সবাই ঋণগ্রস্হ গরীব ব‍্যবসায়ী।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ও এলাকার লোকজন বলেন, স্থানীয় এমপি মহোদয় যেন সরেজমিনে এসে সবকিছু দেখে তাদের পাশে দাঁড়ান। এমপি মহোদয়ের সাহায্য ছাড়া তারা ঘুরে দাঁড়ানোর আর কোন ঠাঁই নাই। তাদের ঋণের বোঝা ও ব্যবসা চালু না করতে পারলে পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা