বাংলাদেশসহ ৩৩ দেশ থেকে শ্রমিক নেবে ইতালি, কাল থেকে আবেদন শুরু

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৬, ২০২৩ | ২:১৭
Link Copied Successfully!

বিশ্বের ৩৩টি দেশ হতে শ্রমিক নেবে ইতালি সরকার। এর মধ্যে বাংলাদেশেরও কোটা রয়েছে। ইতিমধ্যে ইতালি সরকার এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করেছে। তাতে বলা হয়, নেওয়া হবে মোট ৮২ হাজার ৭০৫ জন শ্রমিক। করোনার পর স্বাভাবিক জীবনে ফিরেছে ইতালি। আর এর পরই কর্মস্থলে চলছে জনবল সংকট। এ সংকট নিরসনে শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। আবেদন নেওয়া শুরু হচ্ছে ২৭ মার্চ থেকে।

ইতালিতে প্রধানত দুই শ্রেণীর শ্রমিক নেবে ইতালি- মৌসুমি ও অমৌসুমি। মৌসুমি কোটায় ৪৪ হাজার শ্রমিক নেওয়া হবে। এর মধ্যে কৃষিখাতে নেওয়া হবে ২২ হাজার শ্রমিক। সিজনাল শ্রমিকদের সাধারণত ৯ মাসের ভিসায় নেওয়া হয়। নিয়ম অনুযায়ী ৯ মাসের ভিসা শেষ হলে তাদের নিজ দেশে ফেরত যেতে হবে। কিন্তু এ নিয়ম না মেনে অনেকেই ইতালিতে অবস্থান করায় ও অন্য দেশে পালিয়ে যাওয়ায় বাংলাদেশি কৃষি শ্রমিকদের ৯ বছর নিষিদ্ধ করা হয়েছিল। অবশেষে বাংলাদেশ সরকার ও ইতালি সরকারের আলোচনার পর দুই বছর পূর্বে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

অমৌসুমি কোটায় ৩৮ হাজার ৭০৫ জন শ্রমিক নেওয়া হবে। অবকাঠামো নির্মাণ, খাদ্য সরবরাহ ও ব্যবস্থাপনার কাজ, ভারি যানবাহনের চালক, জাহাজ নির্মাণ, টেলিযোগাযোগ শ্রমিক। তবে এ ক্ষেত্রে দালালচক্র হতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অভিজ্ঞরা। যারা আবেদন করবেন তাদের ইতালি সরকারের কাছে কাগজপত্রে পরিষ্কার থাকতে হবে। এ ক্ষেত্রে অনেকেই প্রতারণার আশ্রয় নিতে গিয়ে উল্টো ক্ষতির শিকার হয়েছেন। এ সুযোগে অনেকেই প্রার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেন। এর আগেও এমন অভিযোগের সত্যতা মিলেছে। সেদিকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।

বিজ্ঞাপন

২৭ মার্চ হতে আবেদন জমা নেওয়ার দিন ধার্য হওয়ায় ইতালিতে ব্যস্ত সময় পার করছেন ইতালিয়ানসহ বহু বাংলাদেশি কাফ সার্ভিস অফিসগুলো। ফরম পূরণসহ কাগজপত্র জমা দেওয়ার কাজগুলো  নিখুঁতভাবে যাচাই বাছাই করে তারপর ফাইল প্রস্তুত করছেন তারা। আশা করা যাচ্ছে, যাচাই বাছাই করা কাগজপত্র জমা দেবার পর সৌভাগ্যবান ব্যক্তিরা চলতি বছর ও আগামী বছর ইতালিতে প্রবেশ করতে পারবেন। এতে করে প্রবাসীদের আয় হতে রেমিট্যান্স প্রেরণে  বাংলাদেশ এগিয়ে যাবে অর্থনৈতিক ভাবে।

সূত্র: কালের কণ্ঠ

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি