সাকিব-হৃদয়ের ব্যাটে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৮, ২০২৩ | ৬:২২
Link Copied Successfully!

সাকিব আল হাসান, তৌহিদ হৃদয় ও মুশফিকুর রহিমের ব্যাটিং তাণ্ডবে রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ।

এর আগে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৬ উইকেটে সর্বোচ্চ ৩২৯ রান করেছিল টাইগাররা।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে ২.৩ ওভারে মাত্র ১৫ রানে ফেরেন অধিনায়ক তামিম ইকবাল।

বিজ্ঞাপন

৯.৩ ওভারে দলীয় ৪৯ রানে আউট হন আরেক ওপেনার লিটন কুমার দাস। লিটন ৩১ বলে দুই চার আর এক ছক্কার সাহায্যে ২৬ রান করে ফেরেন।

৪৯ রানে তামিম ও লিটন আউট হওয়ার পর তৃতীয় উইকেটে সাকিব আল হাসানের সঙ্গে ৩২ রানের জুটি গড়ে ফেরেন নাজমুল হোসেন শান্ত। তিনি ৩৪ বলে ২৫ রানে ফেরেন।

এরপর চতুর্থ উইকেটে অভিষিক্ত তৌহিদ হৃদয়ের সঙ্গে ১২৫ বলে সাকিব গড়েন ১৩৫ রানের জুটি। এই জুটিতেই ক্যারিয়ারের ২২৮তম ওয়ানডে ম্যাচে ৫৩তম ফিফটি তুলে নিয়ে সেঞ্চুরির পথেই ছিলেন সাকিব।

বিজ্ঞাপন

কিন্তু ব্যক্তিগত ৯৩ রানে দশম ওয়ানডে সেঞ্চুরি থেকে ৭ রান দূরে থাকতেই আউট হন। গ্রাহাম হিউমের অফ স্টাম্পের বেশ বাইরের বলে খোঁচা দিতে গিয়ে উইকেটকিপার লরকান টাকারের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন সাকিব।

সাজঘরে ফেরার আগে ৮৯ বলে ৯টি বাউন্ডারির সাহায্যে ৯৩ রান করেন সাকিব। তার বিদায়ে ৩৭.২ ওভারে ২১৬ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।

সাকিব আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে তৌহিদ হৃদয়ের সঙ্গে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ৪৯ বলে ৮০ রানের ‍জুটি গড়ে ফেরেন মুশফিকুর রহিম। সাবেক এই অধিনায়ক মাত্র ২৬ বলে তিন চার আর সমান ছক্কার সাহায্যে খেলেন ৪৪ রানের ঝলমলে ইনিংস।

মুশফিক আউট হওয়ার পর সাকিবের মতো সেঞ্চুরির পথেই ছিলেন অভিষিক্ত তৌহিদ হৃদয়। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরির পথে থাকা হৃদয় আউট হন ৯২ রানে।

গ্রাহাম হিউমের বলে বোল্ড হওয়ার আগে হৃদয় ৮৫ বলে ৮টি চার আর দুটি ছক্কার সাহায্যে করেন ৯২ রান। তার বিদায়ে ৪৫.৫ ওভারে ২৯৭ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর সাত বলে এক ছক্কায় ১১ রান করে আউট হন তাসকিন আহমেদ। ১০ বলে এক চার আর এক ছক্কায় ১৭ রান করে ফেরেন ইয়াসির আলী।

শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ৭ বলে দুই বাউন্ডারির সাহায্যে ১১ রান করে অপরাজিত থাকেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। বাংলাদেশ থামে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৮ রানে। আয়ারল্যান্ডের হয়ে গ্রাহাম হিউম ১০ ওভারে ৬০ রানে ৪ উইকেট শিকার করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা