ফরিদগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১২, ২০২৩ | ৭:১০
Link Copied Successfully!

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারি কমিশনার (ভুমি) আজিজুন্নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।

এ সময় তিনি বলেন, সরকার প্রাথমিক শিক্ষার উপরে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। কি ভাবে প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নেওয়া যায়। এই সরকারে আমলে এই প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু করেন। সারাদেশ থেকে প্রাথমিক শিক্ষা অবদান রাখার উপরে জাতীয় ভাবে সন্মানা প্রদান করা হয়। স্মাট বাংলাদেশ গড়ার লক্ষে সারাদেশে শিক্ষা ব্যবস্থা ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে সরকার। প্রতিটি শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় নিয়ে আসছে। বছরের প্রথম দিকে নতুন বই তুলে দিচ্ছে। আওয়ামীলীগ সরকার আগামীতে আবার ক্ষমতায় আসলে এইদেশকে একটি স্মাট বাংলাদেশে রুপান্তর করবে।

বিজ্ঞাপন

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গিয়াস কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান জি এস তছলিম, উপজেলা শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিল্লাল হোসেন, সহকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন প্রমুখ।

আলোচনা শেষে চিত্রাংকণ, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পরে অনুষ্ঠানে অংশগ্রহন প্রতিযোগীদের হাতে পুরুষ্কার তুলে দেন অতিথি বৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা