পাকিস্তানে খেলতে যাচ্ছেন জাহানারা

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ৫, ২০২৩ | ৬:৩৪
Link Copied Successfully!

পাকিস্তানে খেলতে যাচ্ছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। চলতি বছরের সেপ্টেম্বরে মেয়েদের টি-টোয়েন্টি লিগ চালু করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

তার প্রস্তুতি হিসেবে তিনটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করতে যাচ্ছে পিসিবি। উইমেন্স লিগে প্রদর্শনী ম্যাচ খেলতে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশ দলের তারকা পেসার জাহানারা আলম।

প্রদর্শনী ম্যাচের জন্য দুটি দল গঠন করেছে পিসিবি। দলগুলোর নাম অ্যামাজন ও সুপার উইমেন। আজ দল দুটির স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি। দুই দলে ৭টি দেশের ১০ জন বিদেশিকে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশের জাহানারা আছেন সুপার উইমেন দলে। তার সঙ্গে আছেন শ্রীলংকার চামারি আতাপাত্তু, ইংল্যান্ডের ড্যানি ওয়েইট, দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট ও নিউজিল্যান্ডের লিয়া তাহুহু। দলটির নেতৃত্বে থাকছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক নিদা দার।

অ্যামাজন নামে অন্য দলটির নেতৃত্বে আছেন বিসমাহ মারুফ। এক ম্যাচে সর্বোচ্চ তিনজন বিদেশি খেলাতে পারবে দলগুলো।

পিসিবির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ম্যাচ তিনটিতে ৭টি দেশের শীর্ষস্থানীয় ১০ জন বিদেশি অংশ নেবেন, যা সেপ্টেম্বরের জন্য পরিকল্পিত পাকিস্তান উইমেন্স লিগের ছোট পদক্ষেপ।

বিজ্ঞাপন

সুপার উইমেন দলের অধিনায়ক নিদা দার বলেন, এই প্রদর্শনী ম্যাচগুলো আমাদের উদীয়মান খেলোয়াড়দের প্রতিভা তুলে ধরার সুযোগ করে দেবে। বিদেশের যেসব খেলোয়াড় অংশ নিচ্ছে, তাদের অভিজ্ঞতা থেকে স্থানীয়রা অনেক কিছু শিখতে পারবে।

প্রদর্শনী ম্যাচগুলো পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় পিএসএল ম্যাচের আগে বেলা ২টায় শুরু মেয়েদের ম্যাচ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা