বলশীদে বার্ষিক ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৫, ২০২৩ | ৬:২৪
Link Copied Successfully!

শাহরাস্তি বলশীদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও আশেক আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

সমাজিক ঐক্যের পথে শ্লোগানে শাহরাস্তি উপজেলার বলশীদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও আশেক আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে পার্ল কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. মকবুল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ শহীদ হোসেন, ফ্লোরা কার্পেট বিডি লিমিটেডের ডিরেক্টর আবু ইউছুফ রুপন পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, বিএনপি নেতা শহীদ উল্যাহ, বিদ্যালয়ের দাতা সদস্য ফখরুল ইসলাম প্রধানীয়া, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মসিউর রহমান, আলমগীর কবির পলাশ ও ইমাম হেসেন রাজু পাটওয়ারী।

বিজ্ঞাপন

বর্ণাঢ্য আয়োজনে অতিথিদের সামনে যেমন খুশি তেমন সাজো, হামদ-নাত ও গান পরিবেশন করেন শিক্ষার্থীরা। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেয়া হয়।

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিদার হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে চ্যাম্পিয়ন পরাণপুর একাদশ ও রানার্সআপ বলশীদ একাদশের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। এই ফুটবল টুর্নামেন্ট আটটি দল অংশ নেয়। সন্ধ্যায় একই মঞ্চে আমন্ত্রিত কণ্ঠশিল্পীরা গান পরিবেশন করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা