প্রথম দফায় ফুটবলাররা মদীনায় যাচ্ছেন আজ

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ৪, ২০২৩ | ৪:০৮
Link Copied Successfully!

১০ দিনের অনুশীলনের জন্য আজ (৪ মার্চ) রাতেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের একাংশ সৌদি আরবের মদীনার উদ্দেশ্যে রওনা করবে। বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ১টায় বাংলাদেশ বিমানযোগে রিয়াদ যাবে ১৩ সদস্যের দল। রিয়াদ থেকে ডমেস্টিক ফ্লাইটে মদীনায় পৌঁছাবেন হ্যাভিয়েররা।

এক রাউন্ড বাকি থাকতেই বসুন্ধরা কিংসের ম্যাচ শেষ হওয়ায় প্রথমভাগে কিংসের ফুটবলাররা মদীনায় যাচ্ছেন। তাদের সঙ্গে থাকবেন প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ও ট্রেইনার ইভান রাজলভ। আগামীকাল অবশিষ্ট খেলোয়াড় ও কোচিং স্টাফের বাকি সদস্যরাও রওনা দেবেন। শেখ রাসেল ও জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার জন্য আগামীকালের টিকিট কেটে রেখেছে ফুটবল ফেডারেশন। যদিও জামাল এখনো শেখ রাসেল থেকে ছাড়পত্র নেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সাধারণত জাতীয় ফুটবল দলের ক্যাম্প হলে ফুটবলারদের আগে রিপোর্ট করতে হয়। সৌদিতে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণে অনেকটা বিলম্ব হওয়ায় ফুটবলাররা আজ রাত সাড়ে দশটায় সরাসরি বিমানবন্দরে আসবেন। পরদিনও একই সময়ে যাত্রা করবেন বাকিরা।

বিজ্ঞাপন

শেষ মুহূর্তে সৌদি আরবে ক্যাম্প করার সিদ্ধান্ত হওয়ায় দুই দিনে দুই ধাপে দল পাঠাচ্ছে বাফুফে। ওমরাহ হজের মওসুম হওয়ায় টিকিটের দামও বেশ চড়া। ঢাকা থেকে মদীনায় পৌঁছাতে প্রায় টিকিট প্রতি সোয়া লাখের মতো খরচ পড়েছে।

এর আগে ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সৌদি আরবে ক্যাম্প সম্পর্কে বলেছিলেন, ‘আমরা সৌদি আরব যাচ্ছি এটা নিশ্চিত। তবে এখনো কিছু কাজ বাকি রয়েছে। আমরা অন অ্যারাইভাল ভিসা পাব। সেটা আজকের মধ্যে নিশ্চিত হওয়ার কথা রয়েছে। আমাদের সম্ভাব্য যাত্রা আগামী ৫ মার্চ। অতি স্বল্প সময়ে একই দিন সবার টিকিট নিশ্চিত করা যায়নি। তাই খেলোয়াড়দের দু’ভাগে পাঠানো হবে।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা