পরীক্ষা না দিয়েও প্রাথমিক বৃত্তি পেলো সজিব

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১, ২০২৩ | ৪:৪৭
Link Copied Successfully!

কুড়িগ্রামে পরীক্ষায় অনুপস্থিত থেকেও সজীব আলী নামে এক শিক্ষার্থী সাধারণ গ্রেডে প্রাথমিক বৃত্তি পেয়েছে। তার বৃত্তি পরীক্ষার রোল নম্বর-২৪।

সজীব জেলার ফুলবাড়ী উপজেলার চর গোরক মণ্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। সে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমন্ডল গ্রামের হুজুর আলী ও ছকিনা বেগম দম্পতির ছেলে।

উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, সজীব আলী ফরম পূরণ করলেও ৩০ ডিসেম্বর ফুলবাড়ী ডিগ্রি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেনি। ওই কেন্দ্রের ১০১ নম্বর কক্ষে সে অনুপস্থিত ছিল।

বিজ্ঞাপন

এদিকে, ২৮ ফেব্রুয়ারি প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশিত হলে দেখা যায় উপজেলায় ৪৪ শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ৩৭ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এদের মধ্যে ফলাফল সিটে সজীবের ২৪ রোল রয়েছে।

এ বিষয়ে চর গোরকমন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এ টি এম শফিকুল আলম জানান, সাতজন শিক্ষার্থীর নাম ডিআর ভুক্ত করা হয়েছে। তার মধ্যে রোল নম্বর- ২৪, ২৫ ও ৩০ পরীক্ষায় অংশগ্রহণ করেনি।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশরাফুজ্জামান বলেন, বিষয়টি শুনেছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন ওই ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করেনি। ফলাফল সিটে তার রোল কীভাবে এসেছে তা পর্যবেক্ষণ করা হবে।

বিজ্ঞাপন

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম জানান, উপজেলা থেকে যে তালিকা পাঠানো হয়েছে, সে তালিকায় অনুপস্থিত থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে। এদিকে প্রযুক্তিগত সমস্যার কারণ দেখিয়ে দুপুরে প্রকাশিত প্রাথমিকের বৃত্তির ফলাফল বিকেলে স্থগিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) সিনিয়র সিস্টেস অ্যানালিস্ট অনুজ কুমার রায়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান