শাহরাস্তির কমল বঙ্গবন্ধু ল কলেজের ভিপি নির্বাচিত

Default User
ইমতিয়াজ সিদ্দিকী তোহা
আপডেটঃ আগস্ট ২২, ২০২০ | ৪:২০
Link Copied Successfully!
  • শাহরাস্তির শাহ মোঃ এনামুল হক কমল বঙ্গবন্ধু ল কলেজ কুমিল্লার ছাত্র ছাত্রী সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন।এছাড়াও মোঃ বোরহান উদ্দিনকে জিএস ও মোঃ জামাল হোসেনকে এজিএস করে কমিটির অনুমোদন দেন বঙ্গবন্ধু ল কলেজ কুমিল্লার অধ্যক্ষ এডভোকেট সরদার মোঃ আলী আজাদ।

জানাযায়, শাহ মোঃএনামুল হক কমল চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পৌর এলাকার শ্রীপুর মিয়া বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।ছাত্র জীবন থেকেই তিনি পড়ালেখার পাশাপাশি রাজনীতির সাথে সম্পৃক্ত হন।যার ধারাবাহিকতায় তিনি নিজ উপজেলা শাহরাস্তিতে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী ছাত্র সংগঠন
শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের আহবায়কের দায়িত্ব পালনের পর,সততার পুরস্কার হিসেবে বছর কয়েকের মাথায় শাহরাস্তি শহর যুবলীগের আহবায়কের দায়িত্ব পান।এর কিছু দিনের মধ্যেই আবার তিনি শাহরাস্তি শিল্পকলা একাডেমির পরিচালক পদে অধিষ্ঠিত হন।

বর্তমানে তিনি আইন পেশার প্রতি আকৃষ্ট হয়ে স্নাতকোত্তর অর্জন করে বঙ্গবন্ধু ল কলেজ কুমিল্লায় আইন বিষয় নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।শুধু তাই নয় একাধিক গুনে গুণান্বিত শাহ মোঃ এনামুল হক কমল রাজনীতি ও সমাজ নীতির পাশাপাশি একজন সংস্কৃতিমনা হিসেবেও বেশ গ্রহণযোগ্য।দেখিয়েছেন অনেক যশ ও খ্যাতি,কুঁড়িয়েছেন সস্মান।তাঁর গাওয়া গান ‘প্রজন্ম বাংলাদেশ’ পেয়েছে আকাশছোঁয়া ব্যাপক জনপ্রিয়তা। সাড়া পেলেছে হাজারো তরুণ প্রজন্মের অন্তরে।

বিষয়টি নিয়ে শাহ মোঃ এনামুল হক কমল বলেন,আল্লাহ রাব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া। তাঁর অশেষ মেহেরবানিতে আজ আমি বঙ্গবন্ধু ল কলেজের ভিপি হলাম।সততা ও নিষ্ঠার সাথে যেন দায়িত্ব পালন করতে পারি তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা