দোকান মালিক ও আড়ৎদাররা পৌর মেয়রের দৃষ্টি আকর্ষণ করেছেন

ধেররা মৎস্য আড়ৎদারদের ইজারা বাতিলে দাবি

Default User
খালেকুজ্জামান শামীম, মজিব পাটোয়ারী
আপডেটঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৩ | ৯:১৪
Link Copied Successfully!

হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা মৎস্য আড়ৎদারদের ইজারা বাতিলের দাবি জানিয়েছেন দোকান মালিক ও আড়ৎদাররা। শনিবার (২৫ ফেব্রæয়ারী) সন্ধ্যায় উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের মাধ্যমে পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

এ দিন মৎস্য আড়ৎদারদের ইজারা বাতিলের দাবি জানিয়ে দোকান মালিকদের পক্ষে সাংবাদিক সাখাওয়াত হোসেন এবং মৎস্য আড়ৎদারদের পক্ষে বক্তব্য রাখেন, শতরুপা মৎস্য আড়তের সত্ত¡াধীকারী নির্মল চন্দ্র দাস ও মা-বাবার দোয়া মৎস্য আড়তের সত্ত¡াধীকারী মো. শাহআলম।

তারা বলেন, ধেররায় নিজস্ব ভূমিতে দোকান-ঘর নির্মাণ করে কেউ নিজে, আবার কেউ ভাড়া দিয়েছেন। এসব ঘরে পৌরসভার ট্রেড লাইসেন্স নিয়ে সবাই মৎস্য আড়ৎদারের ব্যবসা করে এবং দোকান-ঘরের খাজনা বাবদ পৌরসভার টেক্স দিয়ে থাকে। এখানে সরকারি খাস কিংবা পৌরসভার কোন নিজস্ব ভূমি বা বাজার নেই। এবং দিনে ২৪ ঘন্টার মধ্যে মাত্র ১ ঘন্টা ব্যবসায়িক কার্যক্রম চলে। অথচ গত কয়েক বছর ধরে এই মৎস্য আড়ৎগুলোকে মাত্র ১ ঘন্টার জন্য বাজার হিসাবে পৌরসভাকে নিয়মিত ইজারা দিয়ে আসছে।

বিজ্ঞাপন

তারা আরো বলেন, বাজার হিসাবে ইজারা দেওয়ার টাকা আমরা ব্যবসায়ীরা (আড়ৎদাররা) সবাই মিলে চাঁদা দিয়ে পরিশোধ করছি। কারণ, মাছ ব্যবসায়ী বা মাছ চাষীদের কাছ থেকে টাকা নিলে, এই আড়ৎগুলোতে মাছ আসা বন্ধ হয়ে যাবে। কিন্তু দিনে দিনে খরচ বৃদ্ধি ও বর্তমান প্রেক্ষাপটের কারণে মাছ ব্যবসায়ী বা মাছ চাষীদের কাছ থেকে আমরা সামান্য কিছু করে টাকা নিতে বাধ্য হচ্ছি। এতে করে অনেক ব্যবসায়ী বা চাষী এখানে মাছ আনা বন্ধ করে দিয়েছেন। যার ফলে আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।

পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের দৃষ্টি আকর্ষন করে তারা বলেন, এখানে বর্তমানে ২০টি মাছের আড়ৎ রয়েছে। এসব মাছের আড়তে প্রত্যক্ষ ও পরক্ষোভাবে কয়েক শতাধিক মানুষের কর্মসংস্থান। তাই, এই আড়ৎগুলোকে রক্ষায় এবং আমাদেরকে বাঁিচয়ে রাখতে পৌরসভা কর্তৃক ইজারা বাতিল করা প্রয়োজন। তা না হলে, এখানে মাছ ব্যবসায়ী ও মাছ চাষীরা মাছ আনা বন্ধ করে দিবেন। এতে আমরা দোকান মালিক ও মৎস্য আড়ৎদাররাসহ কয়েক শতাধিক মানুষের কর্মসংস্থানের বন্ধ হয়ে যাবে।

এ সময় রুপালী মৎস্য আড়ৎ, সোনার বাংলা মৎস্য আড়ৎ, মা মৎস্য আড়ৎ, ওয়ান স্টার মৎস্য আড়ৎ, ভাগিনা মৎস্য আড়ৎ, যমুন মৎস্য আড়ৎ, আদর্শ মৎস্য আড়ৎ, জননী মৎস্য আড়ৎ, রামপুর মৎস্য আড়ৎ, সততা মৎস্য আড়ৎ জনতা মৎস্য আড়ৎ, একতা মৎস্য আড়ৎ, রহমান মৎস্য আড়ৎ, ভাই ভাই মৎস্য আড়ৎ, মায়ের দোয়া মৎস্য আড়ৎ, শাহরাস্তি মৎস্য আড়ৎ, আল্লাহর দান মৎস্য আড়ৎ ও পল্লবী মৎস্য আড়ৎ মালিক ও কর্মচারী (শ্রমিক) সহ দোকান মালিকের অনেকেই উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা