অস্থিরতায় ডিম ও ব্রয়লার মুরগির বাজার

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ১৭, ২০২৩ | ২:২৩
Link Copied Successfully!

এক মাস ধরে ডিম ও ব্রয়লার মুরগির বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। সরবরাহ ঠিক থাকলেও বাড়ছে দাম। সর্বশেষ সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন (১২ পিস) ফার্মের ডিমের দাম ১০ টাকা বেড়ে ১৫০ টাকা বিক্রি হচ্ছে। এ সময়ের মধ্যে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ২০ টাকা বেড়ে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

পাশাপাশি খুচরা বাজারে সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ছোলা, ডাল, ভোজ্যতেল ও আটার দাম বেড়ে বিক্রি হচ্ছে। ফলে এসব পণ্য কিনতে ক্রেতার বাড়তি টাকা ব্যয় করতে হচ্ছে।

খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার প্রতি হালি ফার্মের ডিম ১৫০ টাকায় বিক্রি হয়েছে। যা গত সপ্তাহে ১৪০-১৪১ টাকা দাম ছিল। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২২০ টাকা, যা গত সপ্তাহে ২০০ টাকায় বিক্রি হয়েছে।

বিজ্ঞাপন

দাম বাড়ার বিষয়ে জানতে চাইলে কারওয়ানবাজারের খুচরা বিক্রেতা মো. নাজিম বলেন, বাজারে কিন্তু ডিম কিংবা মুরগির কোনো সংকট নেই। পাইকারি পর্যায়ে দাম বাড়ানোর কারণেই মূলত বাজারে এমন অস্থিরতা তৈরি হয়েছে। এক দিনেই এমন অবস্থা করা হয়নি। ধাপে ধাপে দাম বৃদ্ধি করে অতি মুনাফা লুটে নেওয়া হচ্ছে।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে আরও জানা যায়, ভুচরা বাজারে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ৯৫ টাকা। যা সাত দিন আগেও ৯০ টাকা ছিল। ছোট দানার প্রতি কেজি মশুর ডাল ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। যা সাত দিন আগে ১৩৫ টাকা ছিল। প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হয়েছে ১৭৫ টাকা। যা গত সপ্তাহে ১৭২ টাকায় বিক্রি হয়েছে। প্রতি কেজি খোলা আটা ৬০ টাকায় বিক্রি হয়েছে। যা সাত দিন আগে বিক্রি হয়েছে ৫৮ টাকা।

রাজধানীর নয়াবাজারে পণ্য কিনতে আসা মো. জিসান বলেন, ভাবা যায়- বাজারে এখনই প্রতি কেজি ছোলা ৯৫ টাকায় বিক্রি হচ্ছে! যা গত রমজান মাসজুড়ে ৮০ টাকায় কিনেছি। দুই মাস আগেও যা দাম ছিল ৭৫ টাকা। রোজা আসার আগেই কেজিতে ২০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সব ধরনের মাংসের দাম বাড়ানো হয়েছে। ব্রয়লার মুরগির কেজি কিনতে হচ্ছে ২২০ টাকা। এ কোন জায়গায় আমরা বসবাস করছি। আর কিছু জোগার করতে না পারলেও ডিম ভেজে ভাত খাব তারও উপায় নেই। এক পিস ডিমের দাম ১৩ টাকা। কিন্তু বাজারে পণ্যের দাম নিয়ে কোনো অনিয়ম হচ্ছে কিনা- এগুলো দেখার কেউ নেই। মনে হচ্ছে, তদারকি সংস্থাগুলো অসাধু ব্যবসায়ীদের পণ্যের দাম বাড়াতে সুযোগ দিচ্ছে। আর নিত্যপণ্যের আগুন দামে কপাল পুড়ছে ভোক্তার।

বিজ্ঞাপন

জানতে চাইলে বাজার তদারকি সংস্থা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, বাজারে পণ্যের দাম সহনীয় রাখতে প্রতিদিন অধিদপ্তরের পক্ষ থেকে তদারকি করা হচ্ছে। কোনো অনিয়ম পেলে সঙ্গে সঙ্গে অপরাধ ঠেকিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি জানান, শিগগিরই গত বছরের মতো ডিম ও ব্রয়লার মুরগির খুচরা বাজার, পাইকারি ও খামার পর্যায়ে অভিযান পরিচালনা করা হবে। কোনো অনিয়ম পেলে কঠিন শাস্তি দেওয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২