পিএসজিতে অনিশ্চিত মেসি

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১৬, ২০২৩ | ৫:২৫
Link Copied Successfully!

আবারও আলোচনায় মেসির পিএসজি অধ্যায়। এতদিন খবর চাউর হয়েছিল, পিএসজির সঙ্গে চুক্তি নবায়নে লিওনেল মেসির সবুজ সংকেত পাওয়া গেছে। দুই পক্ষ মৌখিক সম্মতিতেও পৌঁছে গেছে বলে খবর। অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণা বা চুক্তি সইয়ের। কিন্তু এরই মধ্যে ইউরোপের গণমাধ্যমগুলোর সন্দেহ, শেষমেশ ফরাসি ক্লাবটির সঙ্গে মেসির চুক্তি নবায়ন হবে তো! সময় যত গড়াচ্ছে প্যারিসে মেসির ভবিষ্যত ততই অনিশ্চিত হয়ে পড়েছে।

অবশ্য কাতার বিশ্বকাপ চলাকালেই পিএসজিতে মেসির ভবিষ্যত নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে আর্জেন্টিনাকে বিশ্বকাপ উপহার দেওয়া মেসিকে রেখে দিতে ক্লাবের তরফে চেষ্টার কমতি দেখা যাচ্ছিল না। তবে নতুন খবর হচ্ছে, প্রথম দফায় দুই পক্ষের চুক্তি নবায়ন আলোচনা ভেস্তে গেছে।

ফরাসি সংবাদমাধ্যম লেকুইপে এক প্রতিবেদনে জানিয়েছে, মেসির বাবা হোর্হে মেসি প্যারিসে গিয়েছিলেন। সেখানে মঙ্গলবার পিএসজির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকেও বসেছিলেন তিনি। কিন্তু যতদূর জানা গেছে, প্রথম দফা আলোচনা ব্যর্থ হয়েছে। বেশ কিছু বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি দুই পক্ষ।

বিজ্ঞাপন

চলতি বছরের জুন পর্যন্ত আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে ক্লাবটির চুক্তির মেয়াদ রয়েছে। এরপর তিনি ফ্রি এজেন্ট হয়ে যাবেন। আর তাই চুক্তি নবায়নে তোড়জোড় ছিল পিএসজির। তবে শোনা যাচ্ছে, মেসি নাকি পিএসজির এই নতুন চুক্তির প্রস্তাব গ্রহণ করেননি। কাতার বিশ্বকাপ জয়ের পর মেসির মনে অন্য কোনো লিগের যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। অবশ্য প্যারিস জায়ান্টসরা অবশ্য হাল ছাড়ছে না এখনই।

মেসির বাবার সঙ্গে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোসের বৈঠকে কোনো কিছু ঠিক না হলেও এই বৈঠককে চূড়ান্ত মনে করছে না লিগ আর ক্লাবটি। শিগগিরই অন্য কোথাও আবারও বৈঠকে বসবে দুই পক্ষ।

এদিকে, পিএসজির সঙ্গে মেসির নতুন চুক্তি নিয়ে যত অনিশ্চয়তা বাড়ছে, তত আগ্রহী হয়ে উঠছে ক্লাবগুলো। পিএসজি থেকে মেসির নতুন ঠিকানা হিসেবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামিকে দেখছেন অনেকেই। ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার ডেভিড বেকহাম এই ক্লাবের মালিক ও সভাপতি। বেকহাম বহু আগেই মিয়ামিতে খেলার আহ্বান জানিয়ে রেখেছেন মেসিকে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন