তুরস্কে এক পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করল বাংলাদেশি দল

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১৫, ২০২৩ | ৭:০৪
Link Copied Successfully!

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল। অভিযানের পঞ্চম দিন মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) চারজনের মরদেহ উদ্ধার করেছে দলটি। তারা সবাই এক পরিবারের সদস্য। এ পর্যন্ত একজন জীবিত ও ১৯ জনের মরদেহ উদ্ধার করেছেন সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্যরা।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের মিডিয়া সমন্বয় উপসহকারী পরিচালক ফয়সালুর রহমান জানান, মঙ্গলবার বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল তুরস্কের আদিয়ামান সিটির জুম হেরিয়াত মাহেল্লিসি এলাকায় চারজনের মরদেহ উদ্ধার করেছে। তাদের উদ্ধারে প্রায় ৮ ঘণ্টা অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া সবাই এক পরিবারের সদস্য। এর মধ্যে রয়েছেন স্বামী, স্ত্রী ও তাদের দুই সন্তান। উদ্ধার শেষে মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি জানান, এদিনের অভিযানে বাংলাদেশের সম্মিলিত দলের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের উদ্ধারকারী দলের সদস্যরাও সমন্বিতভাবে কাজ করেন।

বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দলটি বুধবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা থেকে তুরস্কের উদ্দেশে রওনা দেয়। ২৪ ঘণ্টা পর শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে দেশটির আদানা সাকিরপাশা বিমানবন্দরে পৌঁছায় তারা। সেখান থেকে ৩৫০ কিলোমিটার দূরে আদিয়ামানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন দলের সদস্যরা। উদ্ধারকারী দলটির ১৫ ফেব্রুয়ারি দেশে ফিরে আসার কথা রয়েছে।

জানা যায়, বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দলে সেনাবাহিনীর ২৪ সদস্য, ১০ জনের একটি মেডিকেল টিম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২ সদস্য রয়েছেন। দলটির নেতৃত্বে রয়েছেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল রুহুল আমিন।

বিজ্ঞাপন

সূত্র: প্রতিদিনের বাংলাদেশ

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা