চাঁদপুরে অনুষ্ঠিত হল অনন্যা পিঠা প্রতিযোগিতা

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৩ | ৫:১০
Link Copied Successfully!

অর্ধশতাধিক প্রতিযোগির অংশগ্রহনে লবি রহমান’স কুকিং ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে অনন্যা পিঠা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর রোটারি ক্লাব হলরুমে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৌর মেয়র মো. জিল্লুর রহমান।

তিনি বক্তব্যে বলেন, আমাদের প্রধানমন্ত্রীও চান নারীরা স্বনির্ভর হয়ে এগিয়ে যাবে। কারণ দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীদের মূলধারায় না এনে দেশের উন্নয়ন করা সম্ভব নয়। নারীদের বাদ রেখে কোন দেশ এগিয়ে যেতে পারেনি, পারবেও না।

লবি রহমান’স কুকিং ফাউন্ডেশন জেলা শাখার প্রেসিডেন্ট শারমিন আক্তার জুঁই’র সভাপতিত্বে বিশেষ অতিথি ও প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লবি রহমান’স কুকিং ফাউন্ডেশনের ফাউন্ডার ও সিইও লবি রহমান।

বিজ্ঞাপন

তিনি বক্তব্যে বলেন, দায়িত্বটা অনেক বড় একটা জিনিস। দায়িত্বটাকে বেশি প্রাধান্য দিবেন। প্রতিশ্রুতি অনেক বড় একটা জিনিস। কাজের ক্ষেত্রে কখনো অবহেলা করবেন না। সেলিব্রিটি সে, যাকে ১৮ কোটি মানুষের মধ্যে ১৬ কোটি মানুষ চিনে। নিজেকে বড় ভাবতে গেলে তখন পড়ে যাবেন। কাজ জানলে তার প্রতিভা একদিন না একদিন প্রকাশ পাবে।

চাঁদপুর জেলা লবি রহমান’স কুকিং ফাউন্ডেশনের ট্রেজারার তানজিলাল রহমান জুম্মির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেন্ট্রাল ট্রেজারার পলিন ডি রোজারিও, মেহেরপুর প্রেসিডেন্ট নয়না আফরোজ, বিশিষ্ট লেখক মাহবুবুর রহমান সেলিম।

বিকেলে প্রতিযোগিতা শেষে অংশগ্রহনকারীদের হাতে সনদপত্র তুলেদেন প্রধান অতিথি পুনাক চাঁদপরের সভানেত্রী ডাঃ আফসানা শর্মী।

বিজ্ঞাপন

অংশগ্রহনকারী সোনিয়া আহমেদ, জান্নাতুল মাওয়া, সাহিদা আক্তার, আয়েশা আক্তার কাজল, মুনিরা বাদল, সুরাইয়া আহমেদ ঢাকা রাওয়া ক্লাবের পিঠা প্রতিযোগিতায় অংশগ্রহনের যোগ্যাতা অর্জন করেন। আনুষ্ঠানিকতা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিচারকবৃন্দ অংশ নেয়া বিভিন্ন প্রতিযোগিদের পরিবেশনা পরিদর্শন করেন।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জ্বালানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশ অচল হওয়ার পথে: মাহবুব আলম মতলবের কালিয়াশ গ্রামে হতদরিদ্রের বসত ঘর পুড়ে ছাই টামটা দঃ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা সরকারের সকল সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: সভাপতি আয়েত আলী ভূঁইয়া হাজীগঞ্জ পৌর হকার্স মার্কেটে ইমন এক্সপোর্ট গ্যালারির মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়েছে কচুয়ায় কেন্দ্রীয় জিয়া মঞ্চ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল বেগম মসজিদ মাদ্রাসার সীরাত প্রতিযোগিতায় ল্যাপটপ-সাইকেলসহ বিভিন্ন পুরস্কার বিতরণ অটোরিকশার ওপর উঠে গেল বাস, একসঙ্গে ঝরল ৭ প্রাণ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তুরস্কে খনি ধস, নিহত ৫ কির্ত্তনখোলায় মারধর করে সিএনজি চালকের কিস্তির টাকা লুট ৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন