সোমবার সকালে বড়কুলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দেশগাঁও কলেজ শিক্ষিকা নিহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৩ | ১১:০৮
Link Copied Successfully!
শিক্ষিকা তানিয়া সুলতানা -- পপুলার বিডিনিউজ
গাজীপুরে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় কাভার্ডভ্যানের চাপায় এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।
 রবিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষিকার নাম তানিয়া সুলতানা (৩২)। সোমবার  সকালে তার গ্রামের বাড়ীতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দেশগাঁও ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক। তিনি একই উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের ব্রাহ্মণচূড়া এলাকার জামাল উদ্দিনের মেয়ে।
মাওনা হাইওয়ে থানার ওসি কনকন কুমার বিশ্বাস জানান, গতকাল সকাল সোয়া ৬টার দিকে তানিয়া সুলতানা মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর চালক ওই কাভার্ডভ্যানটি রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। হাইওয়ে পুলিশ ওই কাভার্ডভ্যানটি আটক করে থানায় নিয়ে গেছে। এদিকে আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে তানিয়ার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা