অবশেষে এমবাপ্পেকে নিয়ে উপহাসের ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১১, ২০২৩ | ৪:২২
Link Copied Successfully!

কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ ট্রফি ঘরে তুলেছে আর্জেন্টিনা। ম্যাচ জয়ের পর ওই দিন ড্রেসিংরুমে ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে উপহাসে মাতেন লিওনেল মেসিরা। যার নেতৃত্বে ছিলেন বাজপাখি খ্যাত আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। অবশেষে সেই ঘটনার ব্যাখ্যা দিলেন তিনি।

ফ্রান্স ফুটবলকে মার্টিনেজ বলেন, সেটা ছিল লকার রুম। ফলে সেই ঘটনা জনসম্মুখে প্রকাশ হওয়া ঠিক হয়নি। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে আমাদের হারায় ফ্রান্স। এর পর মেসিকে নিয়ে উপহাস করে তারা। ওই কাণ্ডে ফ্রেঞ্চ তারকা এন’গোলো কন্তেও যোগ দিয়েছিলেন।

তিনি বলেন, কোনো দল ব্রাজিলকেও হারাতে পারে। এক্ষেত্রে নেইমারকে নিয়ে উপহাস করবে প্রতিপক্ষ দলের খেলোয়াড় ও স্টাফরা।

বিজ্ঞাপন

মার্টিনেজ বলেন, এমবাপ্পের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই। আমি তাকে ভীষণ সম্মান করি। এমবাপ্পে ও নেইমারকে নিয়ে মানুষ হাসিঠাট্টা করতে পারে। কারণ, তারা সেরা খেলোয়াড়।

তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের গোলপোস্টের নিচে অতন্দ্র প্রহরী বলেন, বিশ্বকাপের ফাইনালের পর এমবাপ্পেকে আমি বলেছিলাম, তার বিরুদ্ধে খেলা দারুণ ব্যাপার। কারণ, ট্রফি প্রায় জিতে গিয়েছিল সে।

তিনি বলেন, এমবাপ্পে একজন অত্যন্ত মেধাবী ফুটবলার। মেসি অবসর নেওয়ার পর ব্যালন ডি’অর জিতবে সে। কারণ, তার বয়স মাত্র ২৪ বছর।

বিজ্ঞাপন

ফিফা বিশ্বকাপের ফাইনালে সেরা দুই ফুটবলার ছিলেন এমবাপ্পে ও মার্টিনেজ। নাটকীয় ফাইনালের লড়াইয়ে হ্যাটট্রিক করেন ফরাসি স্ট্রাইকার। এতে অতিরিক্ত সময়ে খেলা ৩-৩ গোলে ড্র থাকে।

পরে নিজের জাদু দেখান মার্টিনেজ। অবিশ্বাস্যভাবে কিংসলে কোম্যানসহ কয়েক পেনাল্টি ঠেকিয়ে দেন তিনি। এতে পেনাল্টি কিকে ৪-২ ব্যবধানে জিতে শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব