হাজীগঞ্জে নিরাপদ খাদ্য আইনে

হাজী বিরিয়ানীসহ ছয় ব্যবসা প্রতিষ্ঠান মালিককে এক বছর কারাদন্ড

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ৮, ২০২৩ | ৯:০৭
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলায় নিরাপদ খাদ্য আইনে ছয় ব্যবসা প্রতিষ্ঠান মালিককে এক বছর কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে বিশুদ্ধ খাদ্য আদালতের চাঁদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেড মো. কামাল হোসাইন এই রায় দেন।

স্যানেটারী ইন্সেপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সামছুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পঁচা মাংস ও মাংসের তরকারী এবং পোড়া তেলের ব্যবহার করার দায়ে হাজীগঞ্জ বাজারের হাজী বিরিয়ানী হাউজের মালিক সোহাগ শিকদারকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড, চিটাগাং বেকারীর মালিক হোসেন খানকে প্যাকেট ও লেভেল না থাকা, নোংরা পরিবেশ ও খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা, মিথ্যা তারিখ দেয়ার দায়ে এক বছরের বিনাশ্রম কারাদন্ড এবং বাকিলা বাজারের এসএ ষ্টোরের মেয়াদোত্তীর্ণ ও লাইসেন্স না থাকায় মালিক আবু ছায়েদকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
এছাড়াও নিরাপদ খাদ্য আইনে একই উপজেলার মেনাপুর বাজারের ইকরাম ষ্টোরের রবিউল আউয়ালকে মেয়াদোর্ত্তীণ পণ্য ও লাইসেন্স না থাকার দায়ে এক বছরের বিনাশ্রম কারাদন্ড, মেয়াদোর্ত্তীণ পণ্যের দায়ে কৈয়ারপুল বাজারের শাহজাহান ষ্টোর এবং হাজীগঞ্জ বাজারের শাহরীন ষ্টোরের মাহবুব আলমকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

২০২১ সালে বিভিন্ন সময় নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন উপজেলা স্যানেটারী ইন্সেপেক্টর কর্মকর্তা ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সামছুল ইসলাম।
পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২