
চাঁদপুরে ২০ লাখ মিটার কারেন্টজাল জব্দ, ৬ জেলে আটক
Link Copied Successfully!

জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা রক্ষায় মুন্সিগঞ্জ জেলার মাওয়া থেকে শুরু করে চাঁদপুরের মেঘনা এবং পদ্মা নদী উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০ লাখ মিটার কারেন্টজাল, ৭ হাজার কেজি জাটকা ও ৬ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। একই সময় একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত এই অভিযানে নেতৃত্ব দেন নৌ পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি পংকজ চন্দ্র রায় ও নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) কামরুজ্জামান।
অভিযানে নৌ পুলিশ হেড কোয়াটার্স এর ৬০জন অফিসার, ফোর্স এবং ৪টি নৌ পুলিশ ফাঁড়ির ফোর্স অংশগ্রহন করেন।
অভিযানের সময় চাঁদপুর মেঘনা নদীর মোহনা থেকে ৪ জেলেকে জাটকা ধরার সময় হাতে নাতে আটক করে এবং দুইজনকে শরীয়তপুর জেলার নড়িয়া থানার সুরেশ্বর এলাকা থেকে আটক করা হয়।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, চাঁদপুরে মেঘনা মোহনায় আটক ৪ জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) কামরুজ্জামান বলেন, মৎস্য সম্পদ ধ্বংসকারী কারেন্টজাল, চরঘেরা জাল, গুটি জাল, বেহুন্দি জালসহ অন্যান্য নিষিদ্ধ যেসব জালগুলো আছে সেগুলোর ব্যবহার বন্ধের জন্য বিশেষ কম্বিং অপারেশন চলমান আছে। কম্বিং অপারেশনের তৃতীয় পর্যায় এখন চলছে। এটি শুরু হয়েছে ফেব্রুয়ারির ৩ তারিখ থেকে চলমান থাকবে ফেব্রুয়ারির ৯ তারিখ পর্যন্ত। এই অপারেশন সফল করার লক্ষে নৌ-পুলিশ হেড কোয়াটার্স থেকে ৬০ সদস্যের একটি বড় টিম আজকে পদ্মা-মেঘনায় অভিযান পরিচালনা করেছে।
তিনি বলেন, অভিযানে আমরা প্রায় ২০ লাখ মিটার কারেন্টজাল, ৭হাজার কেজি জাটকা, ১টি মাছ ধরার নৌকা এবং ৬জন জেলেকে আটক করেছি। এসব আটকের ঘটনায় চাঁদপুর নৌ থানায় এবং শরীয়তপুরে দুটি মামলা হয়েছে।
এছাড়াও জব্দকৃত কারেন্টজাল বিকেলে অভিযানকৃত এলাকায় এবং মুন্সিগঞ্জ জেলার মাওয়ায় আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জাটকাগুলোও সেখানকার এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
জাটকা রক্ষায় আগামীতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। ইলিশের উৎপাদন বৃদ্ধিতে জাটকা নিধনরোধে জেলেদের প্রতি আহবান জানান এই পুলিশ কর্মকর্তা।
তারিখ: ০৮.০২.২০২৩খ্রি.

ট্যাগ:
Uncategorized এর আরও সংবাদ

মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি
মতলব উত্তর
হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময়
হাজীগঞ্জ
চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ
চাঁদপুর সদর
জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম
চাঁদপুর সদর
মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন
মতলব দক্ষিণ
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪
মৃত্যু
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২
সারাদেশ
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি
মতলব উত্তর
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ
চাঁদপুর সদর
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন
চাঁদপুর সদর
মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান
মতলব দক্ষিণ
১৫১ জনের মিড-ডে মিলের খাবার পেলেও শিক্ষার্থী মাত্র ৭৫, বাকি খাবারের তথ্য গোপন প্রধান শিক্ষকের
মতলব উত্তর
চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২
চাঁদপুর সদর
ফরিদগঞ্জে পুলিশের পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার
ফরিদগঞ্জ
নৈতিক স্খলনের অভিযোগে শাহরাস্তি পৌর এনসিপির আহ্বায়ক রহমত উল্লাহর সব পদ স্থগিত
রাজনীতি
হাজীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক বিকাশ চক্রবর্তীর ‘ছারপোকা’ উপন্যাসে সমাজ ও মানুষের অন্তর্জগত
হাজীগঞ্জ
কওমি মাদ্রাসায় শিশুর নিরাপত্তা: নীরবতার সংস্কৃতি ভাঙার সময় এখনই
ফিচার
হাজীগঞ্জে মোবাইল না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় মামলা করতে গেলেন ছোট্ট সন্তান
হাজীগঞ্জ
মতলব দক্ষিণে আওয়ামী লীগের পাঁচ নেতা গ্রেপ্তার
মতলব দক্ষিণ



