অধিনায়কত্ব পাচ্ছেন এমবাপে

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ৩, ২০২৩ | ৪:০৭
Link Copied Successfully!

কিলিয়ান এমবাপের বয়সটা মাত্র ২৪। তাতে কি! এরই মধ্যে নামের পাশে যুক্ত হয়েছে বিশ্বকাপ জয়ের তকমা। সেই সঙ্গে সবশেষ কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে স্বপ্নভঙ্গ হলেও গোল্ডেন বুট জিতে নিয়েছেন ঠিকই। এবার ফ্রান্স দলের গুরুদায়িত্বও উঠতে যাচ্ছে এমবাপের কাঁধে।

হুগো লরিসের পর ফ্রান্স দলের পরবর্তী অধিনায়ক হিসেবে শোনা যাচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার রাফায়েল ভারানের নাম। তবে মাত্র ২৯ বছর বয়সেই আকস্মিকভাবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ভারানে।

বিশ্বকাপজয়ী অধিনায়ক হুগো লরিসের পর সম্ভাব্য অধিনায়ক হিসেবে নতুন করে আলোচনায় কিলিয়ান এমবাপে। ফ্রান্স ফুটবলের তরফে এমনই আভাস মিলেছে। যদিও বয়সের মাপকাঠিতে এখনও কিছুটা পিছিয়ে, তবে সিনিয়রদের মধ্যে একে একে সবাই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলায় এমবাপের হাতেই উঠছে অধিনায়কত্বের আর্মব্যান্ড।

এরই মধ্যে ফ্রান্সের হয়ে ৬৬টি ম্যাচ খেলে ফেলেছেন ২৪ বছর বয়সী এমবাপে। ২০১৮ বিশ্বকাপজয়ী দলের সদস্যও তিনি। এছাড়া গেল কাতার বিশ্বকাপেও দলকে শিরোপার দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলেন। যদিও মেসির আর্জেন্টিনার কাছে হেরে টানা বিশ্বকাপজয়ের বিরল রেকর্ড হাতছাড়া হয়েছে। তবে ব্যক্তিগত নৈপুণ্যে ছিলেন উজ্জ্বল। জিতেছেন গোল্ডেন বুট।

এদিকে, চলতি মৌসুমে ভাইস ক্যাপ্টেন হিসেবে এমবাপের নাম ঘোষণা করেছে পিএসজি। ক্লাব ও জাতীয় দল দুই জায়গাতেই নেতৃত্বের সারিতে আছেন ফরাসি এ তারকা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা