কচুয়ায় শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৬, ২০২৩ | ৭:৪৬
Link Copied Successfully!
বৃহত্তর কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম অ্যাড. আবদুল আউয়াল খন্দকারের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ও শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অ্যাডভোকেট আবদুল আউয়াল ফাউন্ডেশনের আয়োজনে এসব উপবৃত্তি প্রদান করা হয়।কচুয়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জহিরুল আলম টগরের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা আফজাল মুন্সীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মরহুমের কন্যা অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব শাহজাহান শিশির, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, আওয়ামী লীগ নেতা শহীদ উল্যাহ বিএসসি, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার, সন্তোষ চন্দ্র সেন,সহদেবপুর পঃ ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন , হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াছ মিয়া সহ প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা