কচুয়ার রহিমানগরে ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া
আপডেটঃ জানুয়ারি ২৬, ২০২৩ | ৩:১৩
Link Copied Successfully!

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ জানুয়ারী বুধবার কচুয়া উপজেলার শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভা যাত্রা কলেজ প্রাঙ্গন থেকে
বের হয়ে রহিমানগর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে কলেজ প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন- বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন ছাত্রলীগ। এই ছাত্রলীগকে কখনোই কোন নেতার ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। যেসব নেতা ছাত্রলীগকে দ্বিধা বিভক্তি করতে চায় তাদেরকে আপনারা সমর্থন করবেন না। স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ছাত্রলীগ ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর- ১, কচুয়া আসনে যৌথ মনোনয়ন প্রাপ্ত এনবিআরের সাবেক চেয়ারম্যান আলহাজ মোঃ গোলাম হোসেন, কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান শিশির,
অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি তরিকুল ইসলাম মুন্সী।

শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সবুজ হোসাইনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক কাজী নাসিম ও সাংগঠনিক সম্পাদক কাইয়ুম মজুমদারের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ আমির হোসেন,
হাজী মোঃ মহসিন হল শাখা ছাত্র লীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম সরকার, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রচার সম্পাদক ফয়েজ উল্লাহ মানিক, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফ চৌধুরী রুবেল, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক তোফায়েল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল বাদল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, ছাত্রলীগ নেতা মাহবুবে রাব্বি মানিক।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা, ইউপি চেয়ারম্যান রেজাউল মাউলা হেলাল, কবির হোসেন, শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমিনুর রহমান ভূঁইয়া, উপাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান।

আলোচনা শেষে অতিথিবৃন্দ কেক কেটে ছাত্র লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। বিকেলে বিপুল দর্শকের উপস্থিতিতে ছাত্রলীগের আয়োজনে কনসার্ট পরিবেশন করা হয়।

 

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা