হাজীগঞ্জে পানিতে ডুবে ১৭ মাস বয়সি শিশুর মৃত্যু

খালেকুজ্জামান শামীম
আপডেটঃ জানুয়ারি ২৫, ২০২৩ | ১১:৩৩
Link Copied Successfully!

হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মো. জুনায়েদ নামের ১৭ মাস বয়সি এক শিশু মারা গেছে।

সোমবার (২৩ জানুয়ারী) বিকাল আনুমানিক ৫টা দিকে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের পিরোজপুর গ্রামের মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুটি দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামের প্রধানীয়া বাড়ির জিয়াউল হকের ছেলে।

বিজ্ঞাপন

জানা গেছে, শিশুটির মা ফাতেমা আক্তার পরিবার কল্যাণ সহকারী হিসাবে উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নে চাকরি করেন।

এ জন্য তিনি পিরোজপুর গ্রামের মুন্সী বাড়িতে ভাড়া বাসায় থাকেন। এদিন বিকালে শিশু মো. জুনায়েদ বাড়িতে খেলাধূলা করছিলো। পরে বেশ কিছুক্ষন তাকে দেখতে না পেয়ে খুঁজতে বের হন পরিবারের লোকজন। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এদিকে শিশুটির মৃত্যুতে তার পরিবারের সদস্য ও বাবার বাড়ি দ্বাদশগ্রাম ইউনিয়নের প্রধানীয়া বাড়ি এবং নানার বাড়ি কালচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুর গ্রামের মজুমদার বাড়ি ও একই গ্রামের ভাড়া বাসা মুন্সী বাড়ির লোকজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।

বিজ্ঞাপন

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন, কালচোঁ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পলাশ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা